সরকারী প্রকল্প রুপায়নের প্রয়াসে সাফল্য এলো জেলাতে
Connect with us

জেলার খবর

সরকারী প্রকল্প রুপায়নের প্রয়াসে সাফল্য এলো জেলাতে

Dwip Narayan Chakraborty

Published

on

উদ্দেশ্য রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের একেবারে দুয়ারে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্য পূরণ করে বিরাট সাফল্য অর্জন করল আই এ এস সুরেন্দ্র কুমার মিনার নেতৃত্বাধীন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। রাজ্য সরকারের গুডবুকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন অন্যতম স্থান অধিকার করল।

প্রসঙ্গতঃ বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি চালু রয়েছে। যেমনঃ বাংলা আবাস যোজনা, বিভিন্ন এলাকায় পথসাথী প্রকল্পের বিস্তার, স্বাস্থ্য কেন্দ্র, আইসিডিএস, স্কুলে স্কুলে জ্ঞানালয় প্রকল্প, রেশন পরিষেবা, স্বনির্ভর গোষ্ঠীর মানোন্নয়ন সহ সমস্ত সরকারি পরিষেবা যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রত্যেক জেলার আধিকারিকরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

সরাসরি এলাকায় পৌঁছে কাজ খতিয়ে দেখছেন তারা। কখনও পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্য কেন্দ্রে, কখনও আবার পৌঁছে যাচ্ছেন স্কুলে, সরকারি প্রকল্পের কাজ যেখানে যেখানে চলছে সেখানেই পৌঁছে যাচ্ছেন তারা। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। কোথায় কি অসুবিধা রয়েছে তা বোঝার চেষ্টা করার পাশাপাশি সমস্যার দ্রত সমাধানও করছেন।

অর্থাৎ রাজ্য সরকারের যে লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে সরকারি প্রকল্পের পরিষেবা যাতে সহজ সরল পদ্ধতিতে দ্রুত গতিতে পৌঁছে দেওয়া যায় সে কারনে তৎপরতার সাথে জেলা প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন জায়গায় ছুটছেন। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অ্যাপ চালু করা হয়েছে। সেই অ্যাপে জেলা প্রশাসনের ইন্সপেকশন, মনিটরিং ও সুপারভিশনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

Advertisement
ads

প্রতিটা জেলার প্রশাসন নিজ নিজ জেলার তথ্য এই অ্যাপের মাধ্যমে পৌঁছে দেয় রাজ্য সরকারের কাছে। সরকারী এই কর্মযজ্ঞের ক্ষেত্রে এবারে নজির তৈরি করল উত্তর দিনাজপুর জেলা। জেলা প্রশাসন পেল বড়সড় সাফল্য। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে এই কর্মকান্ডে নিরিখে সাফল্যের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে সারা রাজ্যের মধ্যে ২য় স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুর জেলা।

পুরো প্রধানকে হুমকি! অ্যাকশন মুডে পুলিশ এই পর্যন্ত আটক আট, অভিযুক্তরা কে জানেন

তালিকায় প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। ৪৫,৪৯১ বার তারা ইন্সপেকশন করেছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে উত্তর দিনাজপুর। মোট ২৬,৬১৭ বার ইন্সপেকশনে গিয়েছেন এ জেলার আধিকারিকরা। এই সাফল্যের জন্য স্বাভাবিকভাবেই জেলা সমাহর্তা সুরেন্দ্র কুমার মিনা ধন্যবাদ জানিয়েছেন সরকারি আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষকে।

উল্লেখ্য, এই জেলার দায়িত্ব গ্রহণের পর থেকেই মানুষের জন্য একের পর এক নজিরবিহীন কাজ করে চলেছেন জেলা সমাহর্তা সুরেন্দ্র কুমার বিনা। সেই সাত সকালে বিভিন্ন চায়ের দোকানে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার মত উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। মানুষের পাশে বসে মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন সমাহর্তা। অর্থাৎ সাধারণ মানুষের সাথে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়াই হল প্রশাসনের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ এবারে সফলতার শিখরে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনার নেতৃত্বাধীন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।

Advertisement
ads

আরও পড়ুন – পুরো প্রধানকে হুমকি! অ্যাকশন মুডে পুলিশ এই পর্যন্ত আটক আট, অভিযুক্তরা কে জানেন

Continue Reading
Advertisement