ওমান সফরে মোদীর কানে দুল! ওমান সফরে প্রধানমন্ত্রীর নতুন অবতার ঘিরে চর্চা
Connect with us

ভাইরাল খবর

ওমান সফরে মোদীর কানে দুল! ওমান সফরে প্রধানমন্ত্রীর নতুন অবতার ঘিরে চর্চা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওমান (Oman) সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) এক নতুন ‘অবতার’ নজর কাড়ল সবার। শ্বেতশুভ্র কেশের ৭৫ বছর বয়সি প্রধানমন্ত্রীর ডান কানে ঝুলতে দেখা গেল একটি চকচকে সাদা রঙের দুলের মতো বস্তু। সাধারণত বন্ধগলা জ্যাকেট, কুর্তা-পাজামা ও রাজনৈতিক বার্তাবাহী পাগড়িতে অভ্যস্ত মোদীর সাজে এই ‘দুল’ একেবারেই ব্যতিক্রমী হওয়ায় নেটপাড়ায় (Social Media) শুরু হয় জল্পনা।

ইথিওপিয়া (Ethiopia) সফরের পর ওমানে পৌঁছন মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সে দেশের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী সঈদ শিহাব বিন তারিক আল সইদ (Saeed Shihab bin Tariq Al Said)। স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই মোদীর কানের দুল নজরে আসে নেটিজেনদের। প্রশ্ন ওঠে—তবে কি এটি মোদীর নতুন ফ্যাশন স্টেটমেন্ট (Fashion Statement)?

তবে ঘনিষ্ঠভাবে দেখলে বোঝা যায়, এটি কোনও অলংকার নয়। আসলে সেটি একটি রিয়্যাল-টাইম অনুবাদক যন্ত্র (Real-time Translation Device)। উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে ভিন্ন ভাষাভাষী রাষ্ট্রনেতারা সহজে যোগাযোগ করতে পারেন। আরবি (Arabic) ভাষাভাষী ওমানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্য তাৎক্ষণিক বুঝতেই এই যন্ত্র ব্যবহার করেছিলেন মোদী।

Advertisement
ads

প্রধানমন্ত্রীর এই সফর কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমানের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) সই হয়েছে, যার ফলে ভারতীয় রফতানির প্রায় ৯৮ শতাংশ পণ্যে শুল্ক ছাড় মিলবে।

উল্লেখ্য, মোদীর পোশাক ও সাজগোজ নিয়ে আগেও বহুবার চর্চা হয়েছে। স্বাধীনতা দিবস (Independence Day) থেকে সাধারণতন্ত্র দিবস (Republic Day)—প্রতিবারই নতুন পাগড়িতে চমক দেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হল ‘কানের দুল’, যদিও তা পুরোপুরি প্রযুক্তির প্রয়োজনে।

Continue Reading
Advertisement