এসআইআর শুনানিতে ভোটারের সঙ্গে বিএলএ থাকা যাবে! বিতর্কে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের
Connect with us

ভাইরাল খবর

এসআইআর শুনানিতে ভোটারের সঙ্গে বিএলএ থাকা যাবে! বিতর্কে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিএলএ (BLA) বা বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি নিয়ে চলা দীর্ঘদিনের বিতর্কে স্পষ্ট অবস্থান নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এসআইআর (SIR Hearing) সংক্রান্ত শুনানিতে হাজিরা দেওয়ার সময় কোনও ভোটার চাইলে একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে যেতে পারেন। সেই সঙ্গী যদি বিএলএ হন, তাতেও কোনও বাধা নেই। অর্থাৎ, শুনানিকেন্দ্রে বিএলএ উপস্থিতি নিয়ে আর কোনও নিষেধাজ্ঞা থাকল না।

এর আগে নির্বাচন কমিশন (Election Commission) জেলাশাসকদের নির্দেশ দিয়েছিল, কোনও রাজনৈতিক দলের এজেন্ট যেন এসআইআর শুনানিকেন্দ্রে প্রবেশ করতে না পারেন। এমনকি এজেন্ট ঢুকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। এই অবস্থান ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র টানাপড়েন শুরু হয়। তৃণমূলের (TMC) তরফে দাবি করা হয়, ভোটারের সঙ্গে তাঁর নির্বাচিত সঙ্গী থাকার অধিকার রয়েছে।

এই আবহেই সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, শুনানিতে ভোটারদের সঙ্গে একজন সঙ্গী থাকার অধিকার খর্ব করা যাবে না। পাশাপাশি আদালত আগেই নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের (SIR West Bengal) সময় ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ (Logical Discrepancy) চিহ্নিত প্রায় ১ কোটি ২৫ লক্ষ ভোটারের নাম প্রকাশ করতে হবে।

নোটিসের সংখ্যা বেশি হওয়ায় আদালতের নির্দেশ, এই তালিকা গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। তালিকা প্রকাশের পর ১০ দিনের মধ্যে আপত্তি জানানোর সুযোগ এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও দিতে হবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement