গত কয়েক বছরেই পেঁপে চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন
Connect with us

মালদা

গত কয়েক বছরেই পেঁপে চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক :আমের জন্য প্রসিদ্ধ মালদা। কিন্তু প্রথামাফিক আমের পাশাপাশি পরিবর্ত পন্থা হিসেবে পেঁপেকে বেছে নিয়েছিলেন তিনি। এখন সেই পেঁপে চাষ করেই সাফল্যের মুখ দেখেছেন মালদার রতুয়ার বাহিরকাপ গ্রামের বাসিন্দা শিশু ওড। কৃষক পরিবারের সন্তান শিশু উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে বাবার কৃষি কাজে হাত লাগান। নিজের প্রায় তিন বিঘে আম বাগান রয়েছে।

আরও পড়ুন –লিঙ্কের গেরোয় ব্যহত ডাক বিভাগের কাজকর্ম

 

তবে সেখামে মূলত বছরের একটি নির্দিষ্ট সময়েই শুধু ফলন হয়। ফলে আমবাগানের ভেতরেই বিকল্প চাষের চিন্তাভাবনা শুরু করেন শিশু। সেখান থেকেই পেঁপে চাষ করবার উপায় বের করেন। আম বাগানের মধ্যেই ফাঁকা জায়গায় পেঁপে গাছ লাগিয়ে দেন। নিয়মিত পরিচর্যা ও সঠিক পদ্ধতিতে চাষ করায় গত কয়েক বছরেই পেঁপে চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন তিনি।

Advertisement
ads

 

আরও পড়ুন – শয্যার অভাবে মেঝেতে শুয়েই চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন

 

সাধারণত বাজারে পাকা ও কাঁচা দুই ধরনের পেপেরই চাহিদা রয়েছে। সাধারণত উচ্চ ফলনশীল জাতের পেঁপে চারা বাইরে থেকে নিয়ে এসে নিজের বাগানে রোপণ করেন তিনি।নিয়মিত জল ও পরিচর্যা করলেই পেঁপে গাছ বড় হয়ে যায়। তবে পেঁপেতে ভাইরাসের আক্রমণ থেকে রুখতে প্রয়োজন সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ ও উপযুক্ত পরিচর্যার। বর্তমানে ব্যবসায়ীরা বাগানে এসে কিনে নিয়ে যাচ্ছেন পেঁপে। ফলে আমের পাশাপাশি পেঁপে চাষ করেও বছরে আর্থিকভাবে উপকৃত হচ্ছেন তিনি। তার এই পদক্ষেপ অনুপ্রেরণা জোগাচ্ছে এলাকার অন্যান্য কৃষকদেরও।

Advertisement
ads