সংস্কারের অভাবে বেহাল অবস্থা রেক পয়েন্টের চলাচলকারী একমাত্র রাস্তাটির :-
Connect with us

উত্তর দিনাজপুর

সংস্কারের অভাবে বেহাল অবস্থা রেক পয়েন্টের চলাচলকারী একমাত্র রাস্তাটির :-

Dipa Chakraborty

Published

on

ডালখোলা, ২১ জুন : সংস্কারের অভাবে বেহাল অবস্থা ডালখোলা রেক পয়েন্টের চলাচলকারী একমাত্র রাস্তাটির। বর্ষার শুরুতেই ফুটে উঠেছে রাস্তার কঙ্কালসার চেহারা। বিগত প্রায় তিন বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রেক পয়েন্টের রাস্তাটি।

বারংবার রেল দপ্তরের কাছে আবেদন করেও রাস্তাটি সংস্কারের কোনরকম উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ট্রাক ও লরির মালিক এবং চালকদের। উল্লেখ্য, ডালখোলা রেক পয়েন্টের রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ১২০ থেকে ১৫০ টি ট্রাক চলাচল করে। দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা ভেঙ্গে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে বর্ষার শুরুতেই চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে। খানাখন্দে ভরা এই পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ট্রাক এবং লরি চালকেরা। ফলে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ট্রাক মালিকদের। এর আগে নিজেরাই উদ্যোগ নিয়ে এই রাস্তা সংস্কার করা হয়েছিল। এই সমস্যার কথা রেল দপ্তরের আধিকারিকদের লিখিত এবং মৌখিকভাবে জানালেও রাস্তাটি সংস্কারের ব্যাপারে কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছেন ট্রাকের চালকেরা।