সন্ত্রাসবাদ ইস্যুতে কূটনৈতিক যুদ্ধ শুরু, ৩৩টি দেশে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাল ভারত
Connect with us

দেশের খবর

সন্ত্রাসবাদ ইস্যুতে কূটনৈতিক যুদ্ধ শুরু, ৩৩টি দেশে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাল ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন সিঁদুর’-এর সামরিক ধাপে সাময়িক বিরতি হলেও কূটনৈতিক ময়দানে তৎপরতা আরও জোরালো করেছে ভারত। পহেলগামের (Pahalgam) জঙ্গি হামলা এবং তার পাল্টা জবাব হিসেবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। এই প্রেক্ষাপটেই ৩৩টি দেশে একযোগে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত সরকার। বিশ্বের দরবারে পাকিস্তানের সন্ত্রাসে মদতের প্রমাণ তুলে ধরাই এই কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য।

কূটনৈতিক মঞ্চে শক্ত অবস্থান, নেতৃত্বে একাধিক বর্ষীয়ান সাংসদ

মঙ্গলবার নয়াদিল্লিতে এই বিশেষ কূটনৈতিক অভিযানের জন্য নিযুক্ত ৭টি প্রতিনিধি দলকে ব্রিফ করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি (Foreign Secretary Vikram Misri)। এই প্রতিনিধি দলে রয়েছেন বিজেপি (BJP), কংগ্রেস (Congress), তৃণমূল (TMC), ডিএমকে (DMK), শিবসেনা (Shiv Sena), সিপিএম (CPM), এনসিপি (NCP), জেডিইউ (JDU), এআইএমআইএম (AIMIM) সহ একাধিক দলের প্রাক্তন মন্ত্রী, বর্তমান সাংসদ ও কূটনীতিকরা। ২২ মে থেকে ৫ জুন পর্যন্ত ধাপে ধাপে সাতটি দল পৌঁছে যাবে নির্বাচিত ৩৩টি দেশে, যাদের মধ্যে রয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (UNSC) স্থায়ী ও অস্থায়ী সদস্যরা।

আরও পড়ুনঃ সঞ্জয় একা নয়! ডিএনএ রিপোর্টে উঠে এল আরও এক পুরুষ ও মহিলার উপস্থিতির সম্ভাবনা

Advertisement
ads

বিশেষ প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), অপরাজিতা ষড়ঙ্গী (Aparajita Sarangi)

জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা (Sanjay Kumar Jha)-র নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী, ব্রিজ লাল, হেমাঙ্গ যোশী, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাংসদ জন ব্রিটাস এবং আরও অনেকে। ২২ মে জাপানে পৌঁছে সফর শুরু করে তারা যাবেন দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া।

শশী থারুর (Shashi Tharoor)–এর নেতৃত্বে মার্কিন সফর, কঙ্গো যাচ্ছেন শিন্ডে

কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বাধীন দলটি মার্কিন যুক্তরাষ্ট্র, গুয়েনা, কলম্বিয়া, পানামা এবং ব্রাজিলে সফর করবে। অন্যদিকে, শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে (Shrikant Shinde) নেতৃত্বে আরব আমিরশাহী (UAE), কঙ্গো, সিয়েরা লিওন এবং লাইবেরিয়া সফর করবে পৃথক একটি দল।

Advertisement
ads

কূটনৈতিক সফরে থাকছে তৃণমূল, সিপিএম, এআইএমআইএম, জেএমএম থেকে বিজেপি—সব দলের প্রতিনিধিত্ব

প্রতিটি প্রতিনিধি দল বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, বিরোধী নেতা, সাংবাদিক, বিশিষ্ট নাগরিক, প্রবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য পাকিস্তানের জঙ্গি মদত, তার মিথ্যাচার এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান তুলে ধরা।

বৈজয়ন্ত পান্ডা (Baijayant Panda) ও রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)-এর নেতৃত্বে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সফর

বিজেপি নেতা বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুয়েত, বাহারিন, সৌদি আরব এবং আলজেরিয়া সফর করবে। অন্যদিকে, রবিশঙ্কর প্রসাদ নেতৃত্বে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, যুক্তরাজ্য, ইতালি এবং ডেনমার্ক সফর করবে আরও একটি প্রতিনিধি দল।

Advertisement
ads

দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, স্পেনেও যাচ্ছে ভারতীয় সাংসদরা

ডিএমকের কানিমোঝি (Kanimozhi) রাশিয়া, স্লোভানিয়া, গ্রিস, লাটভিয়া ও স্পেন সফরে থাকবেন। সুপ্রিয়া সুলে (Supriya Sule)-এর নেতৃত্বাধীন এনসিপি-এসপি প্রতিনিধি দল যাবে দক্ষিণ আফ্রিকা, কাতার, ইথিওপিয়া ও ইজিপ্টে।

বিশ্বে ভারতের বার্তা—‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় অটল ভারত’

এই সফরগুলির মাধ্যমে ভারত আন্তর্জাতিক মঞ্চে একটি বার্তা দিতে চায়—সন্ত্রাসবাদ নিয়ে আপস নয়। পাকিস্তানের মদতে চালিত জঙ্গি কার্যকলাপ এবং তার বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষামূলক অভিযানের যৌক্তিকতা তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement