মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার ব্যারাকপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের
Connect with us

ভোটের খবর

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার ব্যারাকপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩১ মার্চ : বুধবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ব্যারাকপুরে। ব্যারাকপুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন ডাক্তার চন্দ্রমণি শুক্লা।

জানা যায়, বুধবার ব্যারাকপুরে মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। ঠিক একই সময়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিজেপি প্রার্থী ডাক্তার চন্দ্রমণি শুক্লা।মহকুমা শাসকের দপ্তরে ঢোকার মুখেই তৃণমূল–বিজেপি সংঘর্ষে আশেপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর মনোনয়ন জমার সময়ই মহকুমা শাসকের দপ্তরের বাইরে চলতে থাকে তৃণমূল–বিজেপি সংঘর্ষ। যুযুধান দু’‌পক্ষের কর্মীরাই একে অপরের বিরুদ্ধে পাথর ছুঁড়তে থাকেন। লাঠি নিয়েও তেড়ে যেতে দেখা যায় তাদের। শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। মহকুমা শাসকের দপ্তরের বাইরে থাকা প্রচুর গাড়ির কাঁচও ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃণমূল এবং বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ শুরু করে ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী।