নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন, বৈঠক জেলাশাসকদের সঙ্গে
Connect with us

মালদা

নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন, বৈঠক জেলাশাসকদের সঙ্গে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৮ ডিসেম্বর : বিধানসভা নির্বাচনের সামগ্রীক প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবারই রাজ্য সফরে এসেছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। ওই দিন দক্ষিণবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তিনি। দক্ষিণবঙ্গের সামগ্রিক ভোট প্রস্তুতির চিত্র খতিয়ে দেখে শুক্রবার উত্তরবঙ্গে আসেন নির্বাচন কমিশনের এই দূত।

এদিন সকাল ১১ টা নাগাদ হেলিকপ্টারে চেপে কোলকাতা থেকে মালদা এয়ারপোর্টে নামেন তিনি। এরপর পুরাতন মালদায় একটি বেসরকারি হোটেলে মালদা, মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদিপ জৈন। বিগত পঞ্চায়েত এবং লোকসভা ভোটে সন্ত্রাসের কথা মাথায় রেখে এবার বিধানসভা ভোট সুষ্ঠ, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নির্বাচনী আধিকারিক ও জেলা পুলিশ প্রশাসনকে।রাজ্য সফরের পর দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে সবিস্তারে রিপোর্ট জমা দেবেন তিনি। তারপরই রাজ্যে আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।