বিশ্বের খবর
হোয়াইট হাউসের ডিনারে গুলি! ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় সরব মোদি
ডিজিটাল ডেস্কঃ ওয়াশিংটনের হোয়াইট হাউস নৈশভোজে (White House Dinner) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হওয়া বন্দুকবাজের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাতের এই বর্বরোচিত ঘটনার পর নিজের উদ্বেগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট ভাষায় বলেন, “গণতন্ত্রে হিংসার (Violence) কোনো জায়গা নেই।”
উল্লেখ্য, ওয়াশিংটন ডিসির (Washington DC) একটি অভিজাত হোটেলে আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২,৬০০ অতিথি। এক বন্দুকবাজ আচমকা গুলি চালালে সেখানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট (Vice President) জেডি ভ্যান্স সম্পূর্ণ অক্ষত আছেন। এই খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী মোদি তাঁর সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলে লেখেন যে, ট্রাম্প ও তাঁর সঙ্গীরা সুস্থ আছেন জেনে তিনি অত্যন্ত আশ্বস্ত (Relieved) হয়েছেন। প্রধানমন্ত্রী ট্রাম্পের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন যে, এই ধরনের নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে সকলের একজোট হওয়া উচিত।
Relieved to learn that President Trump, the First Lady and Vice President are safe and unharmed following the recent security incident at a Washington DC hotel. I extend my best wishes for their continued safety and well-being. Violence has no place in a democracy and must be…
— Narendra Modi (@narendramodi) April 26, 2026
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত সখ্য (Friendship) সর্বজনবিদিত। তাই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই দ্রুত প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে এই হামলার নেপথ্যে ইরানের (Iran) কোনো যোগসূত্র আছে কি না তা নিয়ে জল্পনা শুরু হলেও প্রেসিডেন্ট ট্রাম্প একে ‘লোন উলফ’ (Lone Wolf) বা একক হামলাকারী দ্বারা পরিচালিত ঘটনা বলে অভিহিত করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ইরান যুদ্ধের আবহে হাই-প্রোফাইল (High-profile) ইভেন্টে কীভাবে একজন বন্দুকবাজ আগ্নেয়াস্ত্র (Firearms) নিয়ে প্রবেশ করল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।


