রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ খারিজ, শাহের মন্ত্রককে কড়া জবাব নবান্নর
Connect with us

ভাইরাল খবর

রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ খারিজ, শাহের মন্ত্রককে কড়া জবাব নবান্নর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে প্রোটোকল (Protocol) লঙ্ঘনের যে অভিযোগ উঠেছিল, তার কড়া জবাব দিল নবান্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) পাঠানো চিঠির প্রেক্ষিতে সমস্ত তথ্যপ্রমাণ ও প্রামাণ্য নথি তুলে ধরে একটি সবিস্তার রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার।

সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) নন্দিনী চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের কাছে পাঠানো রিপোর্টে স্পষ্ট করেছেন যে, রাষ্ট্রপতির সফরে কোনো প্রোটোকল অমান্য করা হয়নি। গত শনিবার উত্তরবঙ্গে আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে (Tribal Conference) যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই সময় প্রোটোকল না মানার অভিযোগ তুলে অমিত শাহের মন্ত্রক রাজ্যকে চিঠি পাঠিয়েছিল।

নবান্নের রিপোর্টে ওই দিনের পুরো ঘটনাক্রম (Sequence of events) এবং প্রশাসনিক সিদ্ধান্তের রেকর্ড তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, রাষ্ট্রপতিকে স্বাগত ও বিদায় জানানোর জন্য যে নির্দিষ্ট ‘লাইনআপ’ (Line-up) তৈরি হয়েছিল, তাতে মুখ্যমন্ত্রীর নাম ছিল না। স্বয়ং মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন, বেসরকারি সংস্থার আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা বা বিষয়বস্তু সম্পর্কে তাঁর সঠিক ধারণা ছিল না।

Advertisement
ads

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, সফরের আগে ৫ মার্চ রাষ্ট্রপতির সচিবালয়ের (President’s Secretariat) প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেছিলেন। সেই সময় আয়োজকদের প্রস্তুতিতে ঘাটতি থাকায় জেলা প্রশাসন লিখিতভাবে উদ্বেগ প্রকাশ করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ‘ব্লু-বুক’ (Blue Book) বা ভিভিআইপি নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের যে দাবি করেছে, তার প্রতিটি পয়েন্টের তথ্যভিত্তিক ব্যাখ্যা দিয়ে রাজ্য জানিয়েছে, প্রতিটি ক্ষেত্রে নিয়ম মেনেই কাজ করা হয়েছে।