অশান্ত মালদহে তৃণমূল সুপ্রিমোর মেগা প্রচার! জনসভার পর ইংরেজবাজারে বর্ণাঢ্য রোড শো মমতার
Connect with us

ভাইরাল খবর

অশান্ত মালদহে তৃণমূল সুপ্রিমোর মেগা প্রচার! জনসভার পর ইংরেজবাজারে বর্ণাঢ্য রোড শো মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election) ঘিরে চড়ছে পারদ। বিশেষ করে উত্তরবঙ্গের মালদহ জেলা এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু। এসআইআর (SIR) বা ভোটার তালিকায় নাম বাদ পড়ার ইস্যুতে সাম্প্রতিক অশান্তি ও এনআইএ (NIA) তদন্তের আবহে শনিবার মালদহে হাইভোল্টেজ প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার মালদহ জেলায় মোট তিনটি জনসভা (Public Meeting) করবেন মুখ্যমন্ত্রী। দুপুর ১টা নাগাদ গাজোল বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে টোল প্লাজা সংলগ্ন মাঠে প্রথম সভাটি অনুষ্ঠিত হবে। দলীয় নেতৃত্বের দাবি, এই সভায় প্রায় ৪০ হাজার মানুষের সমাগম হতে পারে। এরপর মানিকচক, রতুয়া ও মালতীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়েও প্রচার সারবেন তিনি। রতুয়া ও মালতীপুরের প্রার্থীদের জন্য একটি যৌথ সভার আয়োজন করা হয়েছে।

তবে এবারের সফরের মূল আকর্ষণ হতে চলেছে ইংরেজবাজারের রোড শো (Roadshow)। বিকেল ৩টে নাগাদ ইংরেজবাজারের দলীয় প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে রবীন্দ্র মূর্তি থেকে মিছিল শুরু হবে। মিছিলটি ফোয়ারা মোড়, নেতাজি মোড় ও ফুলবাড়ি হয়ে কবি সুকান্ত মোড়ে শেষ হবে। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক অশান্তির জেরে ভোটারদের মধ্যে যে আতঙ্কের (Panic) সৃষ্টি হয়েছে, তা দূর করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরাসরি পথে নামার সিদ্ধান্ত।

উল্লেখ্য, কালিয়াচক ও মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে আইজি সোনিয়া সিংয়ের নেতৃত্বে বিশেষ দল মালদহে পৌঁছেছে। অন্যদিকে, সিআইডি (CID) ও পুলিশের যৌথ অভিযানে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। ধৃত আইনজীবীর দাবি, নাম অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই উত্তপ্ত পরিস্থিতির (Tense Situation) মধ্যে মমতার সফর জেলা তৃণমূলের কর্মীদের বাড়তি অক্সিজেন (Oxygen) জোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। জেলা প্রশাসন ও পুলিশও কড়া নিরাপত্তার (Security) বলয়ে মুড়ে ফেলেছে সভাস্থল ও রোড শো-এর রাস্তা।

Advertisement
ads
Continue Reading
Advertisement