ফলতায় ইভিএম বিতর্কে তোলপাড়! পুনর্নির্বাচনের ইঙ্গিত কমিশনের
Connect with us

ভাইরাল খবর

ফলতায় ইভিএম বিতর্কে তোলপাড়! পুনর্নির্বাচনের ইঙ্গিত কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলার দ্বিতীয় দফার নির্বাচনে (Second Phase Election) বুধবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ফলতা। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার অভিযোগ, একাধিক বুথে ইভিএম (EVM) মেশিনের নির্দিষ্ট বোতামে সেলোটেপ লাগিয়ে সেটিকে অকার্যকর (Inactive) করে রাখা হয়েছিল, যাতে ভোটাররা পদ্ম প্রতীকে ভোট দিতে না পারেন। এই ঘটনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত বলে দাবি করেছেন তিনি।

বিজেপির এই অভিযোগের (Allegation) ভিত্তিতে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ইভিএম ট্যাম্পারিং-এর অভিযোগ সত্যি প্রমাণিত হলে ওই নির্দিষ্ট বুথগুলিতে পুনর্নির্বাচন (Re-polling) হবে। এমনকি ব্যাপক কারচুপির প্রমাণ মিললে গোটা বিধানসভাতেই ফের নির্বাচনের নির্দেশ দেওয়া হতে পারে। তবে সবটাই নির্ভর করছে পর্যবেক্ষকদের (Observers) পাঠানো রিপোর্টের ওপর।

অন্যদিকে, এই পরিস্থিতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনাকে ‘ডায়মন্ড হারবার মডেল’ বলে কটাক্ষ করেছেন। যদিও কমিশন সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ নিয়ে ইভিএম-এর সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা পুরো পরিস্থিতির ওপর কড়া নজর (Strict Supervision) রাখছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement