মালদা
ভোট দিতে এসে হামলার শিকার দম্পতি, অভিযোগের তীর কংগ্রেসের বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা, চাঁচল, ২৬ এপ্রিল : ভোট দিতে যাওয়ার সময় তৃণমুল সমর্থক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য চাঁচলের খুড়িয়াল গ্রামে। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা আজাদ আলী তার স্ত্রীকে নিয়ে ১৪৫নম্বর বুথ খুড়িয়াল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যাচ্ছিলেন।
সেসময় প্রাথমিক বিদ্যালয়ের থেকে অনেকটা দূরে পথে ওই দম্পতিকে দুষ্কৃতীরা পেছন থেকে মোটোরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ।ওই দম্পতির দু’জনের বা হাতে অনেকটা করে কেটে যায়।অভিযোগ ওই দম্পতি আগে কংগ্রসের সমর্থক ছিলো। কিন্তু বর্তমানে তারা তৃণমুল দলের সমর্থক। আহত দম্পতিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।আজাদ আলি নামে আক্রান্ত ওই সমর্থক জানিয়েছেন, এদিন স্ত্রীকে নিয়ে ভোট দিতে যাচ্ছিলেন। সেসময় তিনজন বাইকে করে পেছন থেকে এসে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলে যায়।ঘটনায় তাদের দুজনের হাতে জখম হয়। দুষ্কৃতিরা তিনজন হল সাইদুল, আমিন, মতিন। আগে তারা কংগ্রেস করত। কিন্তু এখন তৃণমূল কংগ্রেস করে বলে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে আজাদ আলি।যদিও চাঁচোল বিধানসভার কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব এই ঘটনায় কংগ্রস দলের জড়িত থাকার কথা অস্বীকার করেছে৷ বিদায়ী বিধায়ক তথা প্রার্থী আসিফ মেহবুব জানিয়েছেন, এখন সরকারে তৃণমূল কংগ্রেস রয়েছে। সেক্ষেত্রে কংগ্রেসের ক্ষমতা অনেকটা ম্রিয়মাণ রাজ্যজুড়ে। সেই হিসেবে কংগ্রেস এই ঘটনায় জড়িত নেই বলে জানিয়েছেন তিনি।
