চাকরি হারানোদের সভায় মুখ্যমন্ত্রী, ‘অযোগ্যদের’ পাস বিতরণ নিয়ে বিক্ষোভ
Connect with us

শিক্ষা

চাকরি হারানোদের সভায় মুখ্যমন্ত্রী, ‘অযোগ্যদের’ পাস বিতরণ নিয়ে বিক্ষোভ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নির্ধারিত সময়ের আগেই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সেখানে বসেছে চাকরি হারানো শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বিশেষ সভা। রাজ্যের বিভিন্ন প্রান্ত—মেদিনীপুর থেকে মালদহ— সকাল থেকেই শহরের পথে পা বাড়িয়েছেন চাকরি হারানো প্রার্থীরা।

তবে সভা শুরু হতেই ছায়া ফেলে উত্তেজনা। অভিযোগ, পাস বিতরণে অনিয়ম হয়েছে। পাস না পেয়েই বাইরে থেকে বিক্ষোভ দেখান অনেক চাকরিহারা প্রার্থী। কেউ কেউ দাবি করেন, অর্থের বিনিময়ে পাস বিক্রি হয়েছে, যেমন হয়েছিল শিক্ষা। তাঁদের বক্তব্য, ভেতরে যদি অযোগ্যরা ঢোকেন, তাহলে বৈঠক ভেস্তে যাবে। এ নিয়ে সভাস্থলে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ পাস যাচাই করে যোগ্যদের প্রবেশের অনুমতি দেয়।

আরও পড়ুনঃ এসএসসি-র পর প্রাথমিক নিয়োগেও ‘বোমা’, আদালতে আজ তপ্ত শুনানি

চাকরি হারানোদের দাবি, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে রাজ্য সরকার ও এসএসসি। সুপ্রিম কোর্টে এসএসসি দুর্নীতি মামলায় হাই কোর্টের রায় বহাল থাকায়, প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছে। এই অবস্থায়, রাজ্যকেই দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করতে হবে বলে দাবি বঞ্চিতদের। তাঁদের সাফ কথা—যোগ্যদের চাকরি ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলন আসন্ন।

Advertisement
ads

 শহিদ মিনারে জমায়েত থেকে তাঁরা ইতিমধ্যেই নিজেদের দাবি স্পষ্ট করেছেন। সিবিআই তদন্তের যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিযোগ, সিবিআই তদন্তের প্রতিবেদন সুপ্রিম কোর্টে গুরুত্ব পায়নি—তাহলে এই তদন্তের মানে কী? মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে রেখেছিলেন, চাকরিহারাদের ডাকা সভায় তিনি উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পরও তিনি বলেন, “মানসিক চাপ নেবেন না, ধৈর্য্য হারাবেন না।” পাশাপাশি রাজ্য সরকারের তরফে সমস্যার সমাধানে চেষ্টা চলবে বলেও আশ্বাস দেন।

 এখন দেখার বিষয়, নেতাজি ইনডোরের আজকের বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়ে কোনও সমাধানের সূত্র খুঁজে পান কি না চাকরি হারানো প্রার্থীরা।

Continue Reading
Advertisement