ভাতারের বিজেপি বিধায়কের ঘরে এল লক্ষ্মী! সৌমেনের অনুরোধে সদ্যোজাতর নামকরণ শুভেন্দুর
Connect with us

ভাইরাল খবর

ভাতারের বিজেপি বিধায়কের ঘরে এল লক্ষ্মী! সৌমেনের অনুরোধে সদ্যোজাতর নামকরণ শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ খুশির খবর ভাতারের বিজেপি বিধায়ক (BJP MLA) সৌমেন কার্ফার পরিবারে। কন্যাসন্তানের বাবা হলেন তিনি। আর সেই সদ্যোজাত কন্যার নামকরণ (Naming Ceremony) করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক ও তাঁর পরিবারের অনুরোধে মুখ্যমন্ত্রী শিশুর নাম রাখেন ‘সুভদ্রা’।

রবিবার নিজের সামাজিক মাধ্যমে (Social Media) পোস্ট করে এই সুখবর জানান সৌমেন কার্ফা। তিনি লেখেন, তাঁর কন্যাসন্তান হয়েছে এবং মেয়ের নামকরণের দায়িত্ব তিনি শুভেন্দু অধিকারীর উপর দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জগন্নাথদেবের বোন সুভদ্রার নাম অনুসারে শিশুর নাম রাখেন। পরিবারের সকলেই সেই নাম গ্রহণ করেছেন।

সৌমেন কার্ফা জানান, স্ত্রী অন্তঃসত্ত্বা (Pregnant) থাকাকালীন আগে থেকেই সন্তানের নাম নিয়ে আলোচনা হয়েছিল। পুত্রসন্তান হলে ‘বুবাই’ অথবা ‘শুভেন্দু’ নাম রাখার কথা ভাবা হয়েছিল। তবে কন্যাসন্তান হওয়ায় নামকরণের সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর উপরই ছেড়ে দেওয়া হয়।

ভাতারের বেলেণ্ডা গ্রামের বাসিন্দা সৌমেন কার্ফা চলতি বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন। তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ারকে ৬,৫২৮ ভোটে পরাজিত করে মাত্র ৩৩ বছর বয়সে প্রথমবার নির্বাচনে লড়েই বিধায়ক নির্বাচিত হন তিনি।

Advertisement
ads ads

বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রার্থী বাছাইয়ের সময়ই শুভেন্দু অধিকারী সৌমেন কার্ফার নাম নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে ইতিবাচক মত দিয়েছিলেন। পরে তাঁকেই ভাতার কেন্দ্র থেকে প্রার্থী করা হয়।

এদিকে, কন্যাসন্তানের জন্মের পর কার্ফা পরিবারে এখন উৎসবের আবহ। জানা গিয়েছে, সৌমেন কার্ফার স্ত্রী রিম্পা হাটি কার্ফা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) কন্যাসন্তানের জন্ম দেন। এটি তাঁদের প্রথম সন্তান। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।

এই আনন্দে ভাতারে বিজেপি কর্মীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। দলীয় কর্মীদের তরফে মিষ্টি বিতরণ (Sweet Distribution) করা হয়।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads