আবার আসছে চিতা! আফ্রিকার তিন দেশ থেকে আসছে ১০ চিতা, ছাড়া হবে কোন অভয়ারণ্যে?
Connect with us

দেশের খবর

আবার আসছে চিতা! আফ্রিকার তিন দেশ থেকে আসছে ১০ চিতা, ছাড়া হবে কোন অভয়ারণ্যে?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আবারও আফ্রিকা থেকে চিতা (Cheetah) আনার পরিকল্পনায় নেমেছে কেন্দ্র (Central Government)। সূত্রের খবর, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ৮ থেকে ১০টি চিতা ভারতে আসতে চলেছে। ইতিমধ্যে আফ্রিকার তিনটি দেশের সঙ্গে কথাবার্তাও শুরু হয়েছে। এই তিন দেশ হল — কেনিয়া (Kenya), বতসোয়ানা (Botswana) এবং নামিবিয়া (Namibia)।

বন দপ্তর (Forest Department) সূত্রে জানা গেছে, বতসোয়ানা ও নামিবিয়া থেকে যদি চিতাগুলি আনা হয়, তাহলে সেগুলিকে রাখা হবে গান্ধীনগর (Gandhinagar) এবং মধ্যপ্রদেশের কুনো (Kuno) অভয়ারণ্যে (Sanctuary)। অন্যদিকে, কেনিয়া থেকে যেসব চিতা আসবে, সেগুলিকে গুজরাতের বান্নি (Banni) অঞ্চলে পাঠানো হবে বলে খবর।

চিতাগুলি যেন ভারতের জলবায়ু (Climate) ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, তার জন্য গান্ধীনগর এবং কুনোতে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষ পরিকাঠামো (Infrastructure)।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতের জঙ্গলে (Jungle) ফের চিতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন। সেই ‘চিতা প্রকল্প’ (Cheetah Project)-এর অধীনে ২০২২-২৩ সালে নামিবিয়া-সহ বিভিন্ন দেশ থেকে ২০টি চিতা ভারতে আনা হয়েছিল। সেই সময় কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) চিতাগুলিকে আনুষ্ঠানিকভাবে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নিজে।

Advertisement
ads

এছাড়াও ভারতের মাটিতে জন্ম নেয় মোট ১২টি চিতাশাবক (Cheetah Cubs)। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি চিতা মারা যায়, যা নিয়ে তৈরি হয় বিতর্ক ও উদ্বেগ। চিতাদের গলায় থাকা রেডিও কলার (Radio Collar) নিয়ে প্রশ্ন তোলে পরিবেশবিদ এবং সুপ্রিম কোর্টও (Supreme Court)।

এই পরিস্থিতিতে বন দপ্তর এবং চিতা স্টিয়ারিং কমিটি (Steering Committee) আরও বেশি সতর্কতার সঙ্গে এগোচ্ছে। কিন্তু সরকার থেমে থাকেনি। বরং ফের ৮ থেকে ১০টি নতুন চিতা আনার জন্য জোরকদমে শুরু হয়ে গেছে আন্তর্জাতিক আলোচনা।

Advertisement
ads
Continue Reading
Advertisement