রোনালদোর ভঙ্গিমায় যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত? পোস্ট ঘিরে বিস্ফোরক পরিস্থিতি
Connect with us

খেলার খবর

রোনালদোর ভঙ্গিমায় যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত? পোস্ট ঘিরে বিস্ফোরক পরিস্থিতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ঘিরে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ যতটা উত্তাপ ছড়িয়েছে মাঠে, ততটাই ছড়িয়েছে মাঠের বাইরেও। এই উত্তাপকে যেন দ্বিগুণ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) সভাপতি মোহসিন নাকভি (Mohsin Naqvi)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) ক্রিশ্চিয়ানো রোনালদোর (Cristiano Ronaldo) একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যায় রোনালদো যুদ্ধবিমান ভেঙে পড়ার মতো অঙ্গভঙ্গি করছেন। এই অঙ্গভঙ্গি অনেকটাই মিলে যায় পাকিস্তানি পেসার হ্যারিস রউফের (Haris Rauf) সেই বিতর্কিত উদযাপনের (Celebration) সঙ্গে, যেটি তিনি করেছিলেন ভারত-পাকিস্তান সুপার ফোর (Super 4) ম্যাচে।

পাকিস্তানের দাবি, এই অঙ্গভঙ্গি নাকি তাদের অতীত ‘সাফল্যের’ ইঙ্গিত—যেখানে তারা বলে থাকে সীমান্ত উত্তেজনার সময় ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। এই দাবির কোনো প্রমাণ মেলেনি, তবে বারবার তা প্রচারে আনা হয়েছে।

Advertisement
ads

এদিকে, বাংলাদেশের (Bangladesh) বিপক্ষে ভারতের ম্যাচ চলাকালীন নাকভির এই পোস্ট আরও বিতর্ক উসকে দেয়।

ভারতের পহেলগাঁও (Pahalgam) সন্ত্রাসী হামলার (Terror Attack) পর ভারত যে ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) শুরু করেছিল, সেই প্রেক্ষাপটে এই ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট অনেকেই রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন।

উল্লেখযোগ্য বিষয়, মোহসিন নাকভি শুধু পিসিবির সভাপতি নন, তিনি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সভাপতিও।

অন্যদিকে বিসিসিআই (BCCI) হ্যারিস রউফ ও সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)-এর মাঠে আচরণ নিয়ে আইসিসিতে (ICC) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। সূত্র অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড এই ঘটনাকে “উস্কানিমূলক ও খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী” বলে অভিহিত করেছে।

Advertisement
ads