গোয়া দুর্ঘটনায় কেন্দ্র-রাজ্য একযোগে সহায়তায়, মুখ্যমন্ত্রীর ঘোষণা ও মোদীর বার্তা
Connect with us

স্বাস্থ্য

গোয়া দুর্ঘটনায় কেন্দ্র-রাজ্য একযোগে সহায়তায়, মুখ্যমন্ত্রীর ঘোষণা ও মোদীর বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গোয়ার (Goa) বিখ্যাত লাইরাই দেবীর (Lairai Devi) মন্দির চত্বরে অনুষ্ঠিত বাৎসরিক ‘শ্রী লাইরাই যাত্রা’ (Shree Lairai Jatra) উৎসবে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল। শুক্রবার গভীর রাতে শিরগাঁও (Shirgao) এলাকায় এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর।

প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও আচার পালন করতে বহু মানুষ প্রতি বছর এই যাত্রায় অংশ নেন। এবারও ব্যতিক্রম হয়নি। হাজার হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে ভিড়ের চাপে হঠাৎ করেই বিশৃঙ্খলা তৈরি হয়, যার জেরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আহতদের দ্রুত উদ্ধার করে গোয়া মেডিক্যাল কলেজ (Goa Medical College)উত্তর গোয়া জেলা হাসপাতালে (North Goa District Hospital) ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের একটি দল তাঁদের চিকিৎসায় নিযুক্ত রয়েছে।

আরও পড়ুনঃ দিঘা সফরের জেরে দিলীপ ঘোষকে কার্যত একঘরে করল বিজেপি, সঙ্ঘও রাখছে দূরত্ব

ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত (Pramod Sawant)। পরে তিনি উত্তর গোয়ার হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

Advertisement
ads

এক্স (X formerly Twitter)-এ দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “লাইরাই যাত্রার সময় পদপিষ্ট হওয়ার ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত। আহতদের সঙ্গে দেখা করে তাঁদের চিকিৎসার সবরকম ব্যবস্থা নিশ্চিত করেছি। ব্যক্তিগতভাবে গোটা পরিস্থিতি নজরে রাখছি।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “প্রধানমন্ত্রী গোটা ঘটনার খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।”

বর্তমানে গোয়া প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, ভিড় নিয়ন্ত্রণে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনাই এই দুর্ঘটনার কারণ।

এদিকে, গোটা রাজ্যে শোকের আবহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও আহতদের বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement