পাক হ্যাকারদের নিশানায় জম্মু পুরসভা, চুরি নাগরিকদের গোপন নথি
Connect with us

হামলা

পাক হ্যাকারদের নিশানায় জম্মু পুরসভা, চুরি নাগরিকদের গোপন নথি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগামে (Pahalgam Incident) ভয়াবহ জঙ্গিহানার রেশ কাটতে না কাটতেই ফের ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। এবার নিশানায় জম্মু পুরসভার (Jammu Municipality) অফিসিয়াল ওয়েবসাইট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কা, পাকিস্তানের (Pakistan) সাইবার হ্যাকারদের একটি সংগঠন এই হামলার নেপথ্যে রয়েছে। সূত্রের খবর, এই হামলার ফলে বহু গুরুত্বপূর্ণ প্রশাসনিক তথ্য, নাগরিকদের আধার নম্বর, সম্পত্তির নথি এবং কর সংক্রান্ত বিবরণ চুরি হয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় ও রাজ্যস্তরের সাইবার নিরাপত্তা সংস্থাগুলি। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে, তাতে স্পষ্ট, চুরি হওয়া তথ্য ব্যবহার করে ভারতীয় নাগরিকদের উপর ডিজিটাল নজরদারি চালানোর আশঙ্কা প্রবল। বিশেষজ্ঞদের মতে, এটি কোনও সাধারণ হ্যাক নয়—এ একপ্রকার তথ্য যুদ্ধ (Cyber Warfare)।

সাইবার গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, হামলার পেছনে পাকিস্তানের দুটি হ্যাকার গোষ্ঠী—‘Cyber Group HOAX1337’ ও ‘National Cyber Crew’-এর ভূমিকা রয়েছে। ওই দুই সংগঠন ইতিপূর্বেও ভারতের আর্মি পাবলিক স্কুল, আর্মি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং এয়ার ফোর্স ভেটেরান্স সার্ভিসের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল।

আরও পড়ুনঃ প্রতিশোধ নয়, চাই শান্তি—বিনয় নারওয়ালের জন্মদিনে স্ত্রীর আবেগঘন বার্তা

Advertisement
ads

সূত্রের আরও দাবি, এই হ্যাকার গোষ্ঠীগুলি শুধু তথ্য চুরি নয়, রাজনৈতিক বিদ্বেষ ছড়াতেও সক্রিয়। ২০১৯ সালে পাক হেফাজতে থাকা ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman)-কে ঘিরে ভারতকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালায় তারা।

কাশ্মীরের পহেলগাম হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকেই ভারত কড়া কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে, বাতিল হয়েছে বহু সংখ্যক ভিসা। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে ডিজিটাল আক্রমণ আরও জোরদার করেছে ইসলামাবাদপন্থী সাইবার গোষ্ঠীগুলি।

পাল্টা প্রতিরোধে সক্রিয় হয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) অফিসিয়াল চ্যানেলও। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, “সাইবার হুমকির মোকাবিলায় আমরা সর্বদা সতর্ক। দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে বাঁচাতে সমস্ত সম্ভাব্য প্রযুক্তিগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Advertisement
ads

বর্তমানে হ্যাক হওয়া নথিগুলির উৎস ও পরিণতি বিশ্লেষণ করছে বিশেষজ্ঞ টিম। গোটা ঘটনার উপর নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিশেষজ্ঞদের আশঙ্কা, সামনে লোকসভা নির্বাচন ও উত্তর-পূর্বে নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে আরও বড় ডিজিটাল হামলার ছক কষতে পারে পাকিস্তান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলি।

Continue Reading
Advertisement