গাজায় ত্রাণ লাইনে বোমা হামলা, নিহত ৩৮; একদিনে প্রাণ গেল ৫৬ জনের
Connect with us

বিশ্বের খবর

গাজায় ত্রাণ লাইনে বোমা হামলা, নিহত ৩৮; একদিনে প্রাণ গেল ৫৬ জনের

Dipa Chakraborty

Published

on

গাজায় ফের ভয়াবহ হামলা! মঙ্গলবার সকালে খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা অভুক্ত সাধারণ মানুষের উপর আকাশপথে বোমাবর্ষণ চালাল ইজ়রায়েলি বাহিনী। ঘটনাটি ঘটে গাজার দক্ষিণের রাফাহ্ শহরের কাছে। প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। শুধু মঙ্গলবার একদিনেই গাজা জুড়ে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৫৬-এ।

আল জ়াজিরা জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাফাহ্-তে যখন অসংখ্য মানুষ সামান্য খাবারের আশায় ত্রাণশিবিরে অপেক্ষায় ছিলেন, তখনই আকাশ থেকে ধেয়ে আসে মারণবোমা। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক এই হামলার তীব্র নিন্দা করে বলেন, “নিরীহ ও অভুক্ত মানুষদের উপর এমন হামলা মানবতার চরম অবমাননা।”

আরও পড়ুন – ইজরায়েলের হামলায় নিহত ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান, উত্তেজনার শিখরে তেহরান

২০ মাসের বেশি সময় ধরে চলা ইজ়রায়েল-হামাস সংঘাতে ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫৫,৩৬২ জন। আহতের সংখ্যাও বিপুল। আন্তর্জাতিক চাপের মুখে ইজ়রায়েল সাময়িকভাবে ত্রাণ প্রবেশে ছাড় দিলেও তা পর্যাপ্ত নয় বলেই মনে করছে মানবাধিকার সংগঠনগুলি।

Advertisement
ads

তাঁদের অভিযোগ, রাফাহর যেই ত্রাণকেন্দ্রে মঙ্গলবার হামলা হয়, তা ইজ়রায়েলি বাহিনীর ঘেরাটোপে ছিল। ফলে আক্রান্তরা কোনওভাবেই রক্ষা পাওয়ার সুযোগ পাননি। মানবাধিকার কর্মীরা একে গাজাকে “মানুষের কসাইখানা”য় পরিণত করার ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন।

Continue Reading
Advertisement