যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরলেন ১১০ ভারতীয় পড়ুয়া
Connect with us

অপারেশন সিঁদুর

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরলেন ১১০ ভারতীয় পড়ুয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বহু কষ্টে, আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে অবশেষে দেশে ফিরলেন ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রী। সবাই ইরানের পশ্চিম আজারবাইজানের উরমিয়া মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (Urmia Medical University) ডাক্তারি পড়ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার ভোরে তাঁরা নয়াদিল্লি বিমানবন্দরে এসে পৌঁছন। ভারত সরকারের ‘অপারেশন সিন্ধু’ (Operation Sindhu)-র অংশ হিসেবে এই উদ্ধার অভিযান চালানো হয়।

নিজেরা জানিয়েছেন, কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে তাঁদের ফিরতে হয়েছে। ছাত্র আলি (Ali) বলেন, “আমরা খুব ভয় পাচ্ছিলাম। চারদিকে হামলা আর বোমাবর্ষণ চলছিল। বিশেষ করে তেহরান (Tehran) এবং তার আশেপাশের জায়গায়। সীমান্তের দিকে যাওয়ার সময় আমাদের বাসের একেবারে পাশে একটা ক্ষেপণাস্ত্র এসে পড়ে। সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল, কেউ কেউ কেঁদেও ফেলেছিল।”

আলি আরও বলেন, “আমরা তো ভাবতেই পারিনি ফিরে বাঁচতে পারব। ভারতীয় দূতাবাসের (Indian Embassy) অফিসাররা আমাদের অনেক সাহায্য করেছেন। তাঁদের জন্যই আমরা ইরান থেকে বেরোতে পেরেছি। প্রথমে আর্মেনিয়া (Armenia) গিয়ে একদিন ছিলাম। পরে দোহা (Doha) ঘুরে নয়াদিল্লি পৌঁছাই।”

আরও পড়ুনঃ ‘দেশ স্বাধীন ১৫ অগস্ট, ২০ জুন কীভাবে বাংলা দিবস?’ প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

Advertisement
ads

কাশ্মীরের ছাত্রী শেখ আফসা (Sheikh Afsa) বলেন, “এত লম্বা সফর করে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তার ওপর দিল্লি থেকে যে বাস দেওয়া হয়েছিল, সেটা খুবই খারাপ। ওই বাসে এতটা পথ আসা খুব কষ্টকর। মুখ্যমন্ত্রীর (Chief Minister) কাছে আমি অনুরোধ করছি, যেন ভালো বাসের ব্যবস্থা করা হয়।”

আরেক ছাত্রী বলেন, “যুদ্ধটা যেন তাড়াতাড়ি শেষ হয়। আমাদের সামনে প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আমরা দ্রুত ডাক্তারি পাশ করতে চাই।”

Advertisement
ads

উদ্ধার হওয়া ১১০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৯০ জনই জম্মু-কাশ্মীরের বাসিন্দা। পড়ুয়াদের বাস সংক্রান্ত অসুবিধার কথা শুনে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) দ্রুত ব্যবস্থা নিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার সবাইকে আরামদায়ক ডিলাক্স বাসে (Deluxe Bus) পৌঁছে দেবে। জম্মু-কাশ্মীর সড়ক পরিবহণ নিগমকে (JKSRTC) প্রয়োজনীয় বাস পাঠাতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি তদারকি করবেন বলেও আশ্বাস দিয়েছেন।

Continue Reading
Advertisement