সন্ধ্যার অন্ধকারে কুলতলিতে রক্তঝরা চা-চক্র, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
Connect with us

রাজনীতি

সন্ধ্যার অন্ধকারে কুলতলিতে রক্তঝরা চা-চক্র, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলি (Kultali)-তে ফিল্মি কায়দায় হামলা এক তৃণমূল নেতার (TMC Leader) ওপর। রবিবার সন্ধ্যায় গোটা এলাকা আচমকাই অন্ধকারে ডুবে যায় — এবং সেই সুযোগে চালানো হয় ভয়াবহ গুলি ও বোমার (Gunshots and Bomb Attack) হানা।

আহত নেতার নাম সেলিম (Selim)। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সময় তিনি এলাকায় একটি চায়ের দোকানে (Tea Stall) বসে ছিলেন। ঠিক তখনই লোডশেডিং (Power Cut)। সেই অন্ধকারে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী (Miscreants)। সেলিমকে লক্ষ করে পরপর গুলি চালায় ও বোমা ছোড়ে তারা।

হাতে, বুকে ও পিঠে গুরুতর আঘাত পান সেলিম। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।

Advertisement
ads

ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান— ঘটনাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত (Premeditated Attack)। এমনকি হামলা সফল করতে ইচ্ছাকৃতভাবে লোডশেডিংও ঘটানো হয়েছিল বলে সন্দেহ।

তবে হামলার পিছনে রাজনৈতিক দ্বন্দ্ব (Political Conflict) নাকি ব্যক্তিগত শত্রুতা (Personal Enmity), সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক (Panic)। সন্ধ্যা নামার পরেও বহু মানুষ ঘর ছাড়তে ভয় পাচ্ছেন।

Advertisement
ads