ভাইরাল খবর
উত্তরবঙ্গের দুর্যোগে ক্ষোভে ফেটে পড়লেন মমতা, মৃতদের পরিবারে ৫ লক্ষ টাকা ও হোমগার্ড চাকরি
ডিজিটাল ডেস্কঃ টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রাকৃতিক দুর্যোগ নয়, ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে এই পরিস্থিতি — এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, সকালে পাহাড়মুখী রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দর (Dumdum Airport) থেকে তিনি জানান, বন্যায় মৃত প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য (Financial Assistance) দেওয়া হবে এবং পরিবারের একজনকে হোমগার্ড (Home Guard) পদে চাকরি দেওয়া হবে।
তিনি বলেন, “মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না। কিন্তু যাঁরা বেঁচে আছেন, তাঁদের তো বাঁচতে হবে।”
বৃষ্টির সঙ্গে সঙ্গে ভুটান (Bhutan) ও সিকিম (Sikkim) থেকে নেমে আসা জলের তোড়ে উত্তরের বিভিন্ন জায়গা জলের তলায়। বিশেষত নাগরাকাটা (Nagrakata), ধূপগুড়ি (Dhupguri)-র মতো এলাকায় ভয়াবহ অবস্থা।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, জল ছাড়ার বিষয়ে কোনও রকম আগাম সতর্কতা বা সমন্বয় না থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি বলেন, “ডিভিসি (DVC), মাইথন (Maithon), পাঞ্চেত (Panchet) থেকে যখন-তখন জল ছাড়া হচ্ছে। গঙ্গা (Ganga) টইটম্বুর। বিহার (Bihar), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে জল আসছে। এসব মিলে ‘ম্যান মেড বন্যা’ (Man-Made Flood)।”
এদিন তিনি জানান, হাসিমারা (Hasimara) হয়ে নাগরাকাটা পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করবেন। বিমানবন্দর থেকেই মৃত ২৩ জনের পরিবারকে সহায়তা দেন মুখ্যমন্ত্রী।
পর্যটকদের (Tourists) বিষয়েও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন। বলেন, “যাঁরা আটকে পড়েছেন, তাঁদের থেকে কোনও হোটেল (Hotel) টাকা নেবে না। সরকার সমস্ত খরচ বহন করবে।”
এছাড়াও, আটকে পড়া সাধারণ মানুষদেরও রাজ্য সরকারের তত্ত্বাবধানে ঘরে ফেরানো হবে বলে জানান তিনি।


