উত্তর দিনাজপুর
বর্ষীয়ান তৃণমূল নেতার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির ইটাহারে
ইটাহার, ৪ জুন : করোনাকালে রায়গঞ্জ জেলা হাসপাতালের রক্ত সঙ্কট মেটাতে ও ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা নাজমুল হোসেনের স্মৃতির উদ্দেশ্যে ইটাহার বিধানসভার তৃনমূলের বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে।
শুক্রবার ইটাহার গ্রাম সভা সোসাইটি ও ব্লক তৃণমূল কংগ্রেসের যৌথ সহযোগিতায় ইটাহার চৌরাস্তা এলাকার পথসাথী প্রাঙ্গণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভ্রাম্যমান গাড়ীতে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের ৮৫ জন কর্মী সমর্থক স্বেচ্ছায় রক্তদান করেন। জেলা সহকারী স্বাস্থ্য আধিকারিক মৌমিতা আফরোজ, নাসরীন আফরোজ, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, জেলা পরিষদ সদস্যা বিউটি বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচীতে
