দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে চাই,মাথা ন্যাড়া করে আন্দোলন তৃণমূল কর্মী সমর্থকদের!!!
Connect with us

উত্তর দিনাজপুর

দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে চাই,মাথা ন্যাড়া করে আন্দোলন তৃণমূল কর্মী সমর্থকদের!!!

Dipa Chakraborty

Published

on

ইসলামপুর, ৫ জুন :দিদিকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই এই শ্লোগানে সামনে রেখে মাথা ন্যাড়া করে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিল তৃণমূল কংগ্রেস। ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল হকের নেতৃত্বে গত তিন ধরে এই অভিনব ভাবে আন্দোলনের কর্মসূচি চলছে।

মাথা ন্যাড়া করার সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মুখে একটাই শ্লোগান দিদিকে প্রধান মন্ত্রী বানাও,,, মোদি হাঁটাও দেশ বাঁচাও। এদিন সুজালি গ্রাম পঞ্চায়েত ও লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা এই মাথা ন্যাড়া করে আন্দোলনে অংশ নিয়েছেন। গত তিন দিনে প্রায় এক হাজারেরও বেশি তৃণমূল কর্মীরা মাথা ন্যাড়া করেছে বলে জানা গেছে। শনিবারও এই কর্মসূচি চলছিল। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রোশন আলি জানান আমরা দিদিকে প্রধান মন্ত্রী রুপে আমরা দেখতে চায়। আমরা সুজালি গ্রাম পঞ্চায়েত ও লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত যতভাবে মাথা ন্যাড়া করে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিচ্ছি এবং ২০২৪ সালে যাতে দিদিকে প্রধান মন্ত্রী হিসেবে দেখতে পায়। অন্যদিকে তৃণমূল কর্মী আব্দুল খালেক ও শরিফুল রহমানরাও একই ভাবে বক্তব্য রাখেন। আজও প্রায় ১৪০ জনের মত তৃণমূল কর্মীরা মাথা ন্যাড়া করে এই আন্দোলনে অংশ নেন।

Continue Reading
Advertisement