প্রার্থীপদ অপছন্দ হওয়ায় বিক্ষোভ বিজেপি কর্মীদের, ভাঙচুর দলের কার্যালয়ে
Connect with us

মালদা

প্রার্থীপদ অপছন্দ হওয়ায় বিক্ষোভ বিজেপি কর্মীদের, ভাঙচুর দলের কার্যালয়ে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১৮ মার্চ : হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে মনোনীত বিজেপি প্রার্থী মতিউর রহমানের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করল স্থানীয় বিজেপির নেতা কর্মীরা।

বৃ্হস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর  ১ মন্ডল পার্টি অফিসে ভাঙ্গচুর চালায় বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা। উল্লেখ্য বৃ্হস্পতিবার বিকেলে বিজেপি পশ্চিমবঙ্গে বাকী থাকা বিধানসভা আসনগুলিতে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। মালদার বিভিন্ন আসনের সঙ্গে হরিশচন্দ্রপুর বিধানসভা আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে মতিউর রহমানের। এতেই ক্ষোভ ছড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে। মন্ডল কার্যালয়ের আসবাবপত্র ভাঙ্গচুর করেন ক্ষুব্ধ কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, উত্তর মালদার বিজেপির সাংসদ ও দলের জেলা সভাপতি টাকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করে মতিউর রহমানকে টিকিট পাইয়ে দিয়েছে। এই কেন্দ্রে ভিন্ন প্রার্থীর নাম ঘোষণা করার দাবী তুলেছেন তারা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মন্ডল জানান, দলের কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব একসঙ্গে প্রার্থীপদ ঘোষণা করেছে। তাদের যাকে যোগ্য মনে হয়েছে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।এক্ষেত্রে জেলা নেতৃত্বর কোন ভূমিকা নেই। তবুও দলের বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক করা হবে।পাশাপাশি তাদের ক্ষোভের বিষয়ে দলের জেলাস্তরের নেতৃত্বকে অবহিত করা হবে বলে জানিয়েছেন গোবিন্দচন্দ্র মন্ডল।

Continue Reading
Advertisement