মালেগাঁও মামলায় খালাস বিজেপি নেত্রী প্রজ্ঞা, এনআইএ আদালতে প্রমাণে ব্যর্থ
Connect with us

প্রতারণা

মালেগাঁও মামলায় খালাস বিজেপি নেত্রী প্রজ্ঞা, এনআইএ আদালতে প্রমাণে ব্যর্থ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বহু প্রতীক্ষিত মালেগাঁও বিস্ফোরণ মামলায় অবশেষে রায় ঘোষণা করল এনআইএ-র (NIA) বিশেষ আদালত। বৃহস্পতিবার বিচারক একে লাহোটি (A.K. Lahoti) সকল অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেন। প্রায় ১৭ বছর ধরে চলা এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে UAPA সহ একাধিক ধারায় মামলা চলছিল। তবে আদালতের পর্যবেক্ষণ— “তদন্তকারী সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে ব্যর্থ।” ফলে ‘benefit of doubt’ দিয়ে মুক্তি দেওয়া হল ৭ জনকেই।

এই মামলায় অভিযুক্তদের তালিকায় ছিলেন বিজেপি নেত্রী ও ভোপালের প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর (Pragya Singh Thakur), প্রাক্তন সেনা গোয়েন্দা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত (Lt. Col. Prasad Purohit), অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রাহিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী, এবং সমীর কুলকার্নি

আরও পড়ুনঃ বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজপথে মুখ্যমন্ত্রী, এবার গন্তব্য জঙ্গলমহল

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁও শহরে ভয়াবহ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয় এবং ৯৫ জন আহত হন। রমজান ও নবরাত্রির প্রাক্কালে ঘটে যাওয়া ওই হামলায় সাম্প্রদায়িক উত্তেজনা চরমে পৌঁছায়। তদন্তে উঠে আসে, বিস্ফোরণে ব্যবহৃত মোটরবাইকটি সাধ্বী প্রজ্ঞার নামে রেজিস্টার্ড ছিল। এটিএস অভিযোগ করেছিল, মুসলিম অধ্যুষিত এলাকায় পূর্ববর্তী হামলার ‘প্রতিশোধ’ নিতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

Advertisement
ads ads

তবে বৃহস্পতিবার বিচারক জানান, “সন্দেহ থাকলেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।” বাইকের মালিকানা, বিস্ফোরকের উৎস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীরা আদালতে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারেননি। ফলে সব অভিযুক্তকেই নির্দোষ ঘোষণা করা হয়।

এদিনের রায় দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Continue Reading
Advertisement ads