Connect with us

অপারেশন সিঁদুর

কারগিল দিবসে ‘অপারেশন সিঁদুর’-এর জয়গান, পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা বিজেপি নেতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ পালিত হল কারগিল বিজয় দিবস। পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি স্মৃতিসৌধে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP)। শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁদের পরিবারদের সংবর্ধনা প্রদান করেন এবং কারগিল যুদ্ধে আত্মবলিদান দেওয়া বীর জওয়ানদের উদ্দেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘পাকিস্তান সর্বদা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কারগিল যুদ্ধই তার জ্বলন্ত প্রমাণ। সম্প্রতি পাহেলগাঁওতে হিন্দু তীর্থযাত্রীদের হত্যার ঘটনাও সেই ষড়যন্ত্রেরই অংশ।’’ তিনি আরও বলেন, “ভারতের প্রতিরক্ষা বাহিনী Operation Sindoor চালিয়ে পাকিস্তানের মাটিতেই জবাব দিয়েছে। এটাই ভারতের প্রকৃত বিজয়।”

আরও পড়ুনঃ ভিনরাজ্যে নয়, হেনস্থা বাংলাতেই! নিজের ইমেল দিয়ে অভিযোগ জানানোর ডাক শুভেন্দু অধিকারীর

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিরোধী দলনেতা অভিযোগ তোলেন, “রাজ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের Domicile Certificate দেওয়া হচ্ছে। এটা দেশবিরোধী কাজ। আমরা কোনওভাবেই তা হতে দেব না।”

Advertisement
ads

শুভেন্দু স্পষ্ট জানান, “আগামী ১৫ অগাস্টের পর থেকে রাজ্যজুড়ে ‘Rohingya Mukt Bharat’ আন্দোলন শুরু করবে বিজেপি।” তাঁর দাবি, দেশের নিরাপত্তা এবং হিন্দু জনসংখ্যার ভারসাম্য রক্ষায় এ ধরনের আন্দোলন অত্যন্ত জরুরি।

কারগিল বিজয় দিবস উপলক্ষে এমন বক্তব্যের মাধ্যমে আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি যে জাতীয়তাবাদ ও অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রধান ইস্যু করতে চলেছে, তা পরিষ্কার হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement