Connect with us

বিশ্বের খবর

ইরানে আদালতে রক্তঝরা জঙ্গি হামলা! নিহত অন্তত ৮, স্বীকারোক্তি জইশ আল-আদলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদানে (Zahedan) আদালত চত্বরে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হল অন্তত ৮ জনের। শনিবার স্থানীয় সময় সকালে সিসতান-বালুচিস্তান (Sistan-Baluchistan) প্রদেশের ওই আদালতে আচমকা ঢুকে পড়ে সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদল (Jaish al-Adl)। জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন কয়েকজন। আহত হয়েছেন আরও ১৩ জন, যাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন জঙ্গিও রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ কারগিল দিবসে ‘অপারেশন সিঁদুর’-এর জয়গান, পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা বিজেপি নেতার

Advertisement
ads

স্থানীয় সূত্রে খবর, আদালত চত্বরে মানববোমা হামলা চালায় জঙ্গিরা। এরপর বিচারপতির ঘরে ঢুকে চলে নির্বিচারে গুলিবর্ষণ। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শী বালুচ অধিকার সংগঠন HAALVSH জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিলেন বিচারক ও বিচার বিভাগীয় আধিকারিকরা। একাধিক সিকিউরিটি পার্সোনেল গুরুতর জখম।

পুলিশ গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে। হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে জইশ আল-আদল। মধ্যপ্রাচ্যের এই অশান্ত প্রদেশে ফের জঙ্গি আক্রমণে রক্ত ঝরায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনের অন্দরেও।

Continue Reading
Advertisement
Developer