তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীলের সঙ্গে দেখা করলেন বিজেপি সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডা
Connect with us

রাজনীতি

তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীলের সঙ্গে দেখা করলেন বিজেপি সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ জানুয়ারী : সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বেসুরো বেজে চলেছে তৃণমূলের একাধিক নেতা ৷ রাজ্যের প্রভাবশালী ক্যাবিনেট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন। এবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ। সম্প্রতি রুদ্রনীল ঘোষ জানিয়েছিলেন বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাস নাগাদ তিনি সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন।

তার এই ঘোষণার প্রেক্ষিতে বুধবার রাতে অভিনেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) কাছে চলে এল বিজেপিতে যোগদানের প্রস্তাব। রাতে অভিনেতার সঙ্গে দেখা করেন বিজেপির (BJP) যুব মোর্চার সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডা। সূত্রের খবর, শঙ্কু রুদ্রনীলকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়ে এসেছেন। এমনকি দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় কলকাতায় ফিরলে তাঁর সঙ্গে দেখা করার প্রস্তাবও দেওয়া হয় রুদ্রকে। তবে বুধবারই ছিল রুদ্রনীল ঘোষের জন্মদিন। সকালে ফুল পাঠিয়ে রুদ্রনীলকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর রাতে অভিনেতার বাড়ি যান বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডা। প্রায় ঘণ্টাখানেক কথা হয় তাঁদের মধ্যে। উল্লেখ্য, রুদ্রনীল অতীতে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বের পর তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর তাঁকে রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি হন৷ হাওড়ার একটি কলেজের পরিচালন সমিতির সভাপতির পদেও বসানো হয়েছিল তাঁকে। ২০১৪ ও ২০১৬’র নির্বাচনে ছিলেন শাসকদলের তারকা প্রচারক৷ তবে ২০১৯ সাল লোকসভা ভোট থেকে কাটমানি থেকে সিন্ডিকেট রাজ একাধিক ইস্যুতে সরব হতে দেখা যায়। এরপর ক্ষমতা থেকে সরতে হয় তাঁকে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন কি না এখন সেটাই দেখার৷

Continue Reading
Advertisement