দক্ষিণেশ্বর-মেট্রো রুটে বড় পরিবর্তন! যাত্রী ভোগান্তি কাটাতে বড় সিদ্ধান্ত
Connect with us

কলকাতা

দক্ষিণেশ্বর-মেট্রো রুটে বড় পরিবর্তন! যাত্রী ভোগান্তি কাটাতে বড় সিদ্ধান্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শহরবাসীর জন্য স্বস্তির খবর। ব্লু লাইন মেট্রো (Blue Line Metro) বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটে যাত্রী সুবিধায় আসতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন।
গত কিছু মাস ধরেই মেট্রোর প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম (Passenger Information Display System) ও অ্যানাউন্সমেন্ট সিস্টেম (Announcement System) ঘিরে অসন্তোষের মুখে পড়ছিল কর্তৃপক্ষ। আচমকা ডিসপ্লে বোর্ড অন্ধকার হয়ে যাওয়া কিংবা ঘোষণার ভাষা অস্পষ্ট হওয়ার ফলে নিত্যযাত্রীদের মধ্যে বাড়ছিল ক্ষোভ। অবশেষে সেই সমস্যার সমাধানে নামল মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রে খবর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সমস্ত স্টেশনের ডিসপ্লে বোর্ড বদলে ফেলা হবে। শুধু প্ল্যাটফর্মেই নয়, স্টেশনের প্রবেশপথে থাকা স্ক্রিনগুলিও থাকবে এই পরিবর্তনের আওতায়। এছাড়া, সম্পূর্ণ বদলানো হবে প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেম। দীর্ঘদিনের পুরনো সিস্টেমটি বহু যাত্রীর কাছেই অস্পষ্ট শোনায়। বিশেষ করে, এসপ্ল্যানেড, নোয়াপাড়া বা কবি সুভাষ-এর মতো সংযুক্ত স্টেশনে প্রতিদিন হাজার হাজার যাত্রী ভিড় করেন। সেখানে যেকোনও বিভ্রাটে স্পষ্ট ও কার্যকর ঘোষণা অত্যন্ত জরুরি।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নতুন সিস্টেম চালুর জন্য ইতিমধ্যেই টেন্ডার (Tender) ডাকা হয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬.১৪ কোটি টাকা। জানা গিয়েছে, দুর্গাপুজোর আগে থেকেই ব্লু লাইনের একাধিক স্টেশনে মাঝে মধ্যেই বিভ্রাট হচ্ছিল। ডিসপ্লে বোর্ড বন্ধ হয়ে যাচ্ছিল, ঘোষণা হচ্ছিল অস্পষ্টভাবে। যদিও সেগুলিকে আপাতত জোড়াতালি দিয়ে চালু রাখা হয়েছিল, কিন্তু সেগুলো পুরোপুরি ভরসাযোগ্য নয় বলেই স্বীকার করেছে মেট্রো রেল।

Advertisement
ads

মেট্রোর এক কর্তা বলেন, “যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানো আমাদের অন্যতম অগ্রাধিকার। পুরনো প্রযুক্তি পাল্টে আধুনিক সিস্টেম আনা হচ্ছে, যাতে ট্রেন পরিষেবা আরও কার্যকর হয়।”

এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের নির্দিষ্ট সময় জেনে নিতে পারবেন সহজেই। পাশাপাশি, যেকোনও জরুরি ঘোষণাও পৌঁছাবে তাদের কানে স্পষ্টভাবে। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত উন্নয়ন ও যাত্রী পরিষেবা মেট্রোকে আরও উন্নত ও যাত্রীবান্ধব করে তুলবে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ।

Continue Reading
Advertisement