দুর্গাপুজো কাটতেই অভিযান, সকাল হতেই ইডি হানা শহরের একাধিক জায়গায়
Connect with us

ভাইরাল খবর

দুর্গাপুজো কাটতেই অভিযান, সকাল হতেই ইডি হানা শহরের একাধিক জায়গায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো (Durga Puja) শেষ হতেই আবারও সক্রিয় ইডি (Enforcement Directorate)। শুক্রবার সকাল হতেই শহরজুড়ে একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় সংস্থা। পুরনিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Scam) মামলার তদন্তেই এই অভিযান বলে ইডি সূত্রের খবর।

সবচেয়ে বড় চমক, এদিন সকালেই দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) অফিসে হানা দেয় ইডির একটি দল। এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি, লোকসভা ভোটের আগে (Pre-Lok Sabha Election) তাঁর বাড়িতেও অভিযান চালিয়েছিল ইডি, সেবার বাজেয়াপ্ত হয়েছিল মোবাইল। এবার সরাসরি অফিসেই হাজির তদন্তকারী দল।

শুধু সুজিত নন, ইডির নজরে আছেন আরও অনেক প্রভাবশালী। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের (Nitai Dutta) বাড়িতেও চলে তল্লাশি। সূত্রের দাবি, পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি ও লেনদেনের খোঁজেই এই অভিযান।

সকালে প্রথমেই ইডির একটি দল পৌঁছে যায় নাগেরবাজারের শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্ট (Shobhana Apartment)-এ। সেখানে ইডি ও সিআরপিএফ (CRPF) আধিকারিকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। প্রথমে দরজা না খোলায় কিছুটা সময় অপেক্ষা করতে হয়, পরে ভিতরে ঢোকে দলটি।

Advertisement
ads

এছাড়াও, অভিযান চলে নিউ আলিপুর, ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও গিরিশ পার্ক থানা এলাকার ৮এ সরকার লেনে।

তল্লাশি চলে জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের (GD Goenka Public School) মালিক দীপক দে ওরফে দীপু দে (Deepak De a.k.a. Dipu De)-র বাড়িতে। জানা গিয়েছে, তিনি একটি বেসরকারি স্কুল ছাড়াও প্রোমোটিং (Promoting)বিল্ডার্সের (Real Estate) ব্যবসায় যুক্ত। স্থানীয়ভাবে যথেষ্ট প্রভাবশালী, এবং তৃণমূল ঘনিষ্ঠ বলেও অভিযোগ। অল্প সময়ের মধ্যে বিপুল সম্পত্তি বৃদ্ধির তদন্তেই চলছে ইডির এই পদক্ষেপ।

শুধু তাই নয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (Chartered Accountant) বিশাল পাতোড়িয়ার বাড়িতেও চলে তল্লাশি। অভিযোগ, ব্যাঙ্ক প্রতারণা (Bank Fraud)-র সঙ্গে জড়িত লেনদেনের প্রমাণ খোঁজা হচ্ছে।

Advertisement
ads

সব মিলিয়ে শহরজুড়ে অন্তত ১০টি জায়গায় চলছে সমান্তরাল অভিযান (Simultaneous Raid)। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ও ইডির পদক্ষেপে ফের উত্তাল শহর রাজনীতি।

Continue Reading
Advertisement