SSC পরীক্ষার আগে বড় ঘোষণা, ৭ সেপ্টেম্বর বসছেন ৩ লাখের বেশি প্রার্থী — জানুন নতুন নিয়ম
Connect with us

ভাইরাল খবর

SSC পরীক্ষার আগে বড় ঘোষণা, ৭ সেপ্টেম্বর বসছেন ৩ লাখের বেশি প্রার্থী — জানুন নতুন নিয়ম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রায় আট বছর পর আবার রাজ্যে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) শিক্ষক নিয়োগ পরীক্ষা। বহু প্রতীক্ষার পর আগামী ৭ সেপ্টেম্বর, রবিবার, নবম ও দশম শ্রেণির জন্য এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার আগে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে এসএসসি।

কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddhartha Majumdar) শনিবার জানান, এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৫ লক্ষ ৬৫ হাজার প্রার্থী

  • ৭ তারিখ পরীক্ষা দেবে ৩,১৯,৯১৯ জন

  • ১৪ তারিখে বসবেন আরও ২,৪৬,০০০ জন

  • প্রথম ধাপে ৬৩৬টি, দ্বিতীয় ধাপে ৪৭৮টি পরীক্ষাকেন্দ্র (exam centre) থাকছে।

নিরাপত্তা বাড়াতে নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ।
প্রবেশের সময় শারীরিক তল্লাশি করা হবে। অরিজিনাল অ্যাডমিট কার্ড (original admit card) সঙ্গে থাকা বাধ্যতামূলক। এতে থাকবে স্ক্যানযোগ্য কোড, যা থেকে যাচাই করা যাবে তা সঠিক উৎস থেকে ডাউনলোড করা হয়েছে কি না।

যাদের অ্যাডমিট কার্ডে ছবি বা সই স্পষ্ট নয়, তাদের সঙ্গে রাখতে হবে সেল্ফ-অ্যাটেস্ট করা আইডি প্রুফের জেরক্স (xerox of self-attested ID proof)

Advertisement
ads

প্রশ্নপত্রে এবার থাকছে আধুনিক সিকিউরিটি ফিচার (security feature)— কেউ ছবি তুললেই কমিশনের নজরে আসবে তা। একইরকম সুরক্ষা থাকবে ওএমআর শিটেও (OMR sheet)

মোবাইল ফোন নিষিদ্ধ, জমা দিতে হবে ভেন্যু ইনচার্জের কাছে।
দুপুর ১২টার পর আর পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।
কন্ট্রোল রুম সক্রিয় থাকবে সকাল ৮টা থেকে (control room)।
তবে, ইন্টারনেট বন্ধ রাখা হবে না।

বিশেষ নির্দেশ—ওএমআর শিটের প্রথম ১-৫ নম্বর ঘর পূরণ না করলে, সেই শিট বাতিল বলে গণ্য হবে

Advertisement
ads