আজ থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম ডাউনলোড ও ফিল আপের সুবিধা, জানুন ধাপে ধাপে প্রক্রিয়া
Connect with us

ভাইরাল খবর

আজ থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম ডাউনলোড ও ফিল আপের সুবিধা, জানুন ধাপে ধাপে প্রক্রিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ, বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে এনুমারেশন ফর্ম (Enumeration Form)-এর অনলাইন (Online) বিতরণ। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, এখন থেকে ভোটাররা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (Website) এবং ইসিআই নেট (ECINet App) অ্যাপের মাধ্যমে অনলাইনে এই ফর্ম পেতে পারেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর (Chief Electoral Officer’s Office)-এর ওয়েবসাইট ও অ্যাপে ফর্মটি পাওয়া যাবে। ভোটাররা সেটি ডাউনলোড (Download) করে ফিল আপ (Fill Up) করে আবার একই ওয়েবসাইট বা অ্যাপে আপলোড (Upload) করতে পারবেন। এই সুবিধা বিশেষভাবে তৈরি করা হয়েছে সেই সমস্ত ভোটারদের জন্য, যারা কর্মসূত্রে (Employment Purpose) বাড়ি থেকে দূরে থাকায় বিএলও (BLO)-র কাছ থেকে সরাসরি ফর্ম নিতে পারছেন না।

বর্তমানে রাজ্যে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া। প্রতিটি এলাকায় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। তবে শুরুতে অনলাইন ফর্ম পাওয়া যাচ্ছিল না। কমিশন জানায়, প্রযুক্তিগত (Technical) সমস্যার কারণে ৪ নভেম্বর অনলাইন পরিষেবা চালু করা সম্ভব হয়নি।

Advertisement
ads

এর আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Jagnesh Kumar) জানিয়েছিলেন, পরিযায়ী (Migrant) ও বিদেশে (Overseas) বসবাসকারী ভোটারদের জন্য অনলাইন ফর্ম জমা দেওয়ার সুযোগ চালু হবে। অবশেষে বৃহস্পতিবার সকাল থেকেই সেই সুবিধা সক্রিয় হয়েছে বলে জানিয়েছে কমিশন।