সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা, বিজেপি-তৃণমূল খণ্ডযুদ্ধে উত্তপ্ত
Connect with us

রাজনীতি

সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা, বিজেপি-তৃণমূল খণ্ডযুদ্ধে উত্তপ্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নদিয়া (Nadia)-র নবদ্বীপে (Nabadwip) বুধবার রাতে তীব্র অশান্তি। বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-এর কনভয়ের (Convoy) পিছনে থাকা একটি গাড়িতে হামলার অভিযোগ উঠল। ওই গাড়িতে নাকি জেলা সভাপতি (District President) ছিলেন। বিজেপির অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূল (TMC) কর্মী-সমর্থকেরাই (Supporters) রয়েছেন।

এই অভিযোগের পরেই শুরু হয় পালটা হানার (Retaliation) অভিযোগ। বিজেপি কর্মীরা নাকি তৃণমূলের INTTUC অফিসে (Trade Union Office) হামলা চালান। ফলত, নবদ্বীপ বাসস্ট্যান্ড (Bus Stand) চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। ইট-পাথর ছোড়াছুড়ি, ভাঙচুর (Vandalism), এবং ধস্তাধস্তিতে (Clashes) দুই পক্ষের একাধিক কর্মী জখম (Injured) হয়েছেন বলে খবর।

বুধবার দিনভর নদিয়ায় টানা কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। সকালে তাহেরপুরে (Taherpur) এক কর্মসূচি শেষে তিনি যান নবদ্বীপে, যেখানে চলছিল রাস উৎসব (Raas Festival)। সেই সময় শহরে লক্ষাধিক মানুষের ভিড়। নবদ্বীপের সরকারপাড়ায় (Sarkar Para) বিজেপির “যাত্রী নিবাস” নামে একটি কর্মসূচিতে যোগ দেন তিনি।

Advertisement
ads

সেখান থেকে ফেরার পথে কনভয় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছতেই ইট ছোড়া (Stone Pelting) শুরু হয় বলে অভিযোগ। ঘটনার পর সুকান্ত নিজেই গাড়ি থেকে নেমে পরিস্থিতি পরিদর্শন করেন।

তিনি সাংবাদিকদের বলেন, “দুই কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যদি পুলিশ (Police) ব্যবস্থা না নেয়, আমরা নিজেরাই ব্যবস্থা নেব। রক্তের হিসেব আমরা বুঝে নেব। বিজেপি সেই ক্ষমতা রাখে।”

অন্যদিকে, তৃণমূলের দাবি— অশান্তি সৃষ্টি করেছে বিজেপিই। উদ্দেশ্য ছিল পরিবেশ উত্তপ্ত করা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে (Investigation Underway)। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
ads