ভাইরাল খবর
মমতার হাতে পৌঁছল SIR-এর এনুমারেশন ফর্ম, ভোটার তালিকা সংশোধনে তৃণমূলের প্রতিবাদ
ডিজিটাল ডেস্কঃ বাংলায় SIR (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু হওয়ার আগ থেকেই সরব ছিল তৃণমূল (TMC)। রাজ্যের শাসক দল মনে করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের (Valid Voters) তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। পাড়ায় পাড়ায় তৃণমূল নেতারা সাধারণ মানুষকে (General Public) এই বিষয়ে সচেতন করছেন।
মঙ্গলবার পথসভা ও মিছিল (Procession)-ের মাধ্যমে এ ইস্যুতে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মিছিলে অংশগ্রহণের ঠিক ২৪ ঘণ্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছেছে SIR-এর এনুমারেশন ফর্ম (Enumeration Form)।
সূত্রের খবর, সকাল প্রায় ১০:৫০ মিনিটে ৭৭ নম্বর বুথের BLO (Booth Level Officer) অমিত কুমার রায় ফর্মটি মুখ্যমন্ত্রীকে তুলে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম গ্রহণ করেন এবং পূরণ করে নির্ধারিত নিয়মে ফের BLO-এর হাতে (Booth Level Officer) ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। অমিত কুমার রায় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অসামরিক প্রতিরক্ষা দফতের (Civil Defence Department) কর্মী।
মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর (SIR)-এর বিরুদ্ধে প্রতিবাদে মিছিল করেন। আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল শেষে সেখানে একটি সভায় বক্তব্য দেন। তিনি বলেন, “যদি একটিও নাম বাদ যায়, বিজেপি সরকার ভেঙে ফেলব। আমরা প্রথম থেকে শক্ত হাতে মোকাবিলা করছি।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, প্রয়োজনে দিল্লিতে (Delhi) গিয়ে প্রতিবাদ করা হবে।


