পাকিস্তানের সাথে সম্পর্ক আরও মধুর করতে বগি ও মালবাহী ওয়াগন নিতে চায় বাংলাদেশ
Connect with us

বাংলাদেশ

পাকিস্তানের সাথে সম্পর্ক আরও মধুর করতে বগি ও মালবাহী ওয়াগন নিতে চায় বাংলাদেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ (Bangladesh) পাকিস্তান (Pakistan) থেকে ট্রেনের বগি (bogie) ও মালবাহী ওয়াগন (freight wagon) কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। জুলাইয়ের অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছে। ইতিমধ্যেই অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে কয়েকটি চুক্তি হয়েছে।

রবিবার ৮ ফেব্রুয়ারি অর্থাৎ, আজ পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন (The Dawn) জানায়, বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দল ইসলামাবাদ (Islamabad) ও লাহোর (Lahore)-এর মুঘলপুরা (Mughalpura) রেলওয়ে ক্যারিজ ফ্যাক্টরি পরিদর্শন করেছেন। তারা সেখানে বগি, ওয়াগনসহ অন্যান্য রেল সামগ্রী তৈরি প্রক্রিয়া দেখেছেন।

প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব (Consular Affairs Secretary) এবং হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান (Mohammad Iqbal Hossain Khan) উপস্থিত ছিলেন। পাকিস্তান রেলওয়ের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি (Muhammad Nasir Khalili) ওয়ার্কশপের কার্যক্রম ও প্রযুক্তি সম্পর্কে দলকে অবহিত করেন।

Advertisement
ads

বাংলাদেশ শিগগিরই প্রযুক্তিগত বিস্তারিত জানার জন্য বিশেষজ্ঞ দল পাঠাবে। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি (Hanif Abbasi) বলেছেন, এই সম্পর্ক দুই দেশের জন্যই লাভজনক হবে। বাংলাদেশ ভারতের সঙ্গেও আলোচনায় রয়েছে, তবে পাকিস্তানের প্রতি আগ্রহ বেশি।

Continue Reading
Advertisement