রাজনীতি
ভিনরাজ্যে বাংলা বললেই জেলে! কেন্দ্রের বিরুদ্ধে সংসদে সরব তৃণমূল, নোটিস খারিজে ক্ষোভ
ডিজিটাল ডেস্কঃ ভিনরাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার ও হেনস্তার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনে ২৬৭ নম্বর নিয়মে আলোচনার জন্য নোটিস দেয় তৃণমূল। তাদের দাবি ছিল— বিজেপি শাসিত একাধিক রাজ্যে শুধু বাংলা বলার ‘অপরাধে’ নিরীহ মানুষদের হেনস্তা করা হচ্ছে, বেআইনিভাবে আটক রাখা হচ্ছে। এই ‘linguistic discrimination’ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া উচিত।
Today, our MPs submitted Notice 267 demanding discussion on the illegal persecution, detention, and deportation of Bengali-speakers in @BJP4India-ruled states.
They may dismiss our appeals in Parliament by misusing their numerical strength but they cannot silence a people’s… pic.twitter.com/9Tg2zklMl2
— All India Trinamool Congress (@AITCofficial) July 23, 2025
তবে তৃণমূলের এই দাবি মানা হয়নি। কেন্দ্র কোনও কক্ষে এই নোটিস গ্রহণ করেনি। কংগ্রেসও তৃণমূলের সঙ্গে সহমত প্রকাশ করলেও, সংসদে তা কোনও গুরুত্ব পায়নি। পরে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) স্পষ্ট অভিযোগ করেন, “সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কণ্ঠরোধ করা যায়, কিন্তু মানুষের কণ্ঠকে দমন করা যায় না।” তিনি আরও বলেন, “বাংলা ভাষাকে দমন করার চেষ্টা হচ্ছে। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পারছে না বলেই বাংলা ও বাঙালিকে টার্গেট করছে।”
আরও পড়ুনঃ ভোটের আগে নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব, কার বিরুদ্ধে বার্তা?
এই ইস্যুতে এর আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ জুলাইয়ের সভা থেকে তিনি বলেন, “বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। ভিনরাজ্যে এক হাজারের বেশি বাঙালিকে জেলে ভরা হয়েছে। শুধুমাত্র সন্দেহের বশে তাঁদের একমাস আটকে রাখার নির্দেশ রয়েছে কেন্দ্রীয় সার্কুলারে।” তাঁর মন্তব্য, “এখানে কে কী ভাষায় কথা বলবে বা কী খাবে, সেটা কেউ চাপিয়ে দিতে পারবে না। বাংলার অধিকারের বিরুদ্ধে কেউ যেতে পারবে না।”
তৃণমূল জানিয়েছে, এই ইস্যু নিয়ে তারা ফের সংসদে সরব হবে। দলীয় নেতৃত্বের মতে, ‘Bangla identity’ রক্ষার প্রশ্নে কোনওরকম আপস করবে না দল।