জম্মু-কাশ্মীরে প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১২ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে
Connect with us

আবহাওয়া

জম্মু-কাশ্মীরে প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১২ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের পর এবার ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি (Cloudburst) কাঁপিয়ে দিল জম্মু-কাশ্মীরের চাসোটি (Chasoti) অঞ্চলকে। বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বর্ষণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর। অসমর্থিত সূত্রে এই সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। প্রশাসনের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাকৃতিক এই দুর্যোগে এলাকার একাধিক রাস্তা ভেসে গেছে, কিছু জায়গায় সড়ক সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে পড়েছে। ঘটনাস্থলেই শুরু হয়েছে উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসনের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), সেনা ও পুলিশ উদ্ধারকাজে যুক্ত হয়েছে।

আরও পড়ুনঃ কন্যাশ্রী দিবসে ধনধান্য স্টেডিয়াম থেকে সাফল্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) জানান, তিনি কিশ্তওয়ার জেলার ডিসি ও স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলেছেন। এক্স (X) হ্যান্ডেলে তিনি লিখেছেন— “চাসোটিতে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।”

Advertisement
ads

উল্লেখযোগ্যভাবে, জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান মাছাইল মাতা যাত্রা (Machail Mata Yatra) শুরু হয় এই চাসোটি থেকেই। দুর্যোগের কারণে যাত্রাপথে বিপর্যয় ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সরকারিভাবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি, তবে পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলে প্রশাসন জানিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement