বিধানসভা ভোট পাখির চোখ, ফের রাজ্যে এলেন জে.পি নাড্ডা
Connect with us

রাজনীতি

বিধানসভা ভোট পাখির চোখ, ফের রাজ্যে এলেন জে.পি নাড্ডা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ জানুয়ারী : সামনেই বিধানসভা ভোট। আর সেদিকে তাকিয়ে ফের রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার বেলা ১২ টা নাগাদ বিশেষ কপ্টারে বর্ধমানের অণ্ডালে পৌঁছান তিনি। এরপর কাটোয়ার জগদানন্দপুর গ্রামে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি।

সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। ঢাক বাজিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। পরে জগদানন্দপুরের সভায় যোগ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পরে ‘কৃষক সুরক্ষা’ কর্মসূচির সূচনা বিজেপির সর্বভারতীয় সভাপতি। উল্লেখ্য এর আগে ডায়মন্ডহারবারে গেলে তাঁর কনভয়ে হামলায় ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় হয় কলকাতা থেকে দিল্লি। স্বাভাবিকভাবেই সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যদিও কৈলাশ বিজয়বর্গী এদিন হুঁশিয়ারি দেন আগের দিনের মতো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাদের দলের কর্মীরাও উপযুক্ত জবাব দেবে।