দুর্ঘটনা
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মুখোমুখি দুটি হাইস্পিড ট্রেন সংঘর্ষে মৃত ২১, আহত বহু
ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ এক রাতের সাক্ষী রইল স্পেন (Spain)। দক্ষিণ স্পেনের (Southern Spain) আন্দালুসিয়া (Andalusia) অঞ্চলে রবিবার গভীর রাতে (Late Night) ঘটে গেল মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা (Train Accident)। মুখোমুখি দুটি হাইস্পিড ট্রেনের (High-Speed Train) সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। গুরুতর আহত (Critical Condition) অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কমপক্ষে ৭০ জনকে।
রেল সূত্রে জানা গেছে, মালাগা (Malaga) থেকে মাদ্রিদগামী (Madrid-bound) একটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন ট্র্যাক পরিবর্তনের (Track Change) সময় নিয়ন্ত্রণ হারায়। সেই সময় একই লাইনে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। প্রবল গতির কারণে (High Velocity) ধাক্কা সামলানো সম্ভব হয়নি। সংঘর্ষের জেরে একটি ট্রেন সম্পূর্ণভাবে লাইনচ্যুত (Derail) হয়ে যায় এবং সদ্য সংস্কার হওয়া রেললাইন (Renovated Rail Track) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
Esto es peor de lo que parecía desde nuestro coche. pic.twitter.com/1VzdLIPAAs
— Carmen (@eleanorinthesky) January 18, 2026
দুর্ঘটনার পর উদ্ধারকাজ (Rescue Operation) চালাতে গিয়ে চরম পরিস্থিতির মুখে পড়েন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। উদ্ধারকারী বিভাগের প্রধান ফ্রান্সিসকো কারমোনা (Francisco Carmona) জানান, দুমড়ে যাওয়া পণ্যবাহী কামরার মধ্যে বহু মানুষ আটকে রয়েছেন। জীবিতদের বের করতে গিয়ে মৃতদেহ অতিক্রম করে কাজ করতে হচ্ছে।
ঘটনার খবর পেয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ (Pedro Sanchez) বলেন, “এটি একটি অভিশপ্ত ও বেদনাদায়ক রাত।” পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে (Oscar Puente) জানান, দুর্ঘটনার ধরণ অত্যন্ত অস্বাভাবিক (Highly Unusual)। স্পেনের আদিফ (ADIF) রেল নেটওয়ার্ক দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশ করেছে। পুরো ঘটনার তদন্ত (Investigation) শুরু হয়েছে।
