বাংলাদেশে ফের খুন বিএনপি নেতা, নির্বাচনের আগে চরম রাজনৈতিক হিংসা
Connect with us

খুন

বাংলাদেশে ফের খুন বিএনপি নেতা, নির্বাচনের আগে চরম রাজনৈতিক হিংসা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে (Bangladesh) ফের রক্তাক্ত রাজনীতি। সাধারণ নির্বাচন (General Election) যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক হিংসা (Political Violence)। বুধবার রাতে ঢাকার (Dhaka) তেজতুরী বাজার এলাকায় (Tejgaon) গুলি করে খুন করা হল এক বিএনপি (BNP) নেতাকে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক নেতা।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম আজিজুর রহমান মুসাব্বির। তিনি বিএনপি-র শাখা সংগঠন স্বেচ্ছাসেবক দলের (Jubo Organisation) প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কারওয়ান বাজার ভ্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ। আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (Dhaka Medical College Hospital) ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে বসুন্ধরা মার্কেটের (Bashundhara Market) পিছনে স্টার কাবাবের (Star Kabab) পাশে একটি গলিতে মোটরসাইকেলে আসা দুষ্কৃতীরা আচমকা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় মুসাব্বিরকে প্রথমে বিআরবি হাসপাতালে (BRB Hospital) নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার আগেই যশোরে খুন হন আরেক বিএনপি নেতা আলমগির হোসেন। পরপর এই হত্যাকাণ্ড ঘিরে ভোট বানচালের বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই অস্থিরতার নেপথ্যে জামাত (Jamaat) সহ কট্টরপন্থী গোষ্ঠীর ভূমিকা থাকতে পারে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বাংলাদেশে।

Advertisement
ads
Continue Reading
Advertisement