ভারত-বিরোধিতার আবহে ভারতীয় পর্যটক ভিসা স্থগিত ইউনূস সরকারের
Connect with us

বাংলাদেশ

ভারত-বিরোধিতার আবহে ভারতীয় পর্যটক ভিসা স্থগিত ইউনূস সরকারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh Unrest)। দেশজুড়ে ক্রমেই বাড়ছে ভারত-বিরোধী (Anti-India) মনোভাব। এই পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে সংঘাত আরও বাড়িয়ে ভারতীয়দের জন্য পর্যটক ভিসা (Tourist Visa) দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার (Interim Government)। ভারতীয় বিদেশমন্ত্রকের (MEA) সূত্র মারফত এই তথ্য জানা গিয়েছে।

সূত্রের খবর, বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা (Security) নিশ্চিত করা কঠিন বলেই এই সিদ্ধান্ত। যদিও কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, নিরাপত্তার যুক্তিকে সামনে রেখে আসলে ভারত-বিরোধিতাকেই উসকে দেওয়া হচ্ছে।

এর আগে দিল্লির বাংলাদেশ দূতাবাস (Bangladesh High Commission) ও আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ ছিল। একমাত্র কলকাতার উপদূতাবাসে পরিষেবা চালু ছিল। বুধবার থেকে সেটিও বন্ধ হয়ে যাওয়ায় আপাতত ভারতের কোথাও থেকেই বাংলাদেশে যাওয়ার জন্য পর্যটক ভিসা মিলবে না।

তবে ভারতীয়দের জন্য এমপ্লয়মেন্ট ভিসা (Employment Visa), বিজনেস ভিসা (Business Visa) ও স্টুডেন্ট ভিসা (Student Visa) চালু থাকছে। পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের (Media Persons) ভিসাও দেওয়া হবে, কারণ বহুস্তরীয় যাচাইয়ের মাধ্যমে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

Advertisement
ads

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে রাজনৈতিক হিংসা (Political Violence) ও সংখ্যালঘু নির্যাতন বেড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন (General Election) ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এই আবহেই অনির্দিষ্টকালের জন্য ভারতীয় পর্যটকদের ভিসা বন্ধ করল ঢাকা।

Continue Reading
Advertisement