নববর্ষের রাতে নিখোঁজ, পরে প্রেমিকের ফ্ল্যাটে উদ্ধার ভারতীয় তরুণী দেহ
Connect with us

খুন

নববর্ষের রাতে নিখোঁজ, পরে প্রেমিকের ফ্ল্যাটে উদ্ধার ভারতীয় তরুণী দেহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নববর্ষের (New Year) রাতে নিখোঁজ হওয়ার কয়েক দিনের মধ্যেই আমেরিকায় (United States) খুন হলেন এক ভারতীয় তরুণী। মেরিল্যান্ডের (Maryland) এলিকট সিটিতে (Ellicott City) প্রেমিকের ফ্ল্যাট (apartment) থেকে উদ্ধার হয়েছে ২৭ বছরের নিকিতা গদিশালা (Nikitha Godishala)-র রক্তাক্ত দেহ। পুলিশের দাবি, ওই ফ্ল্যাটেই তাঁকে নৃশংসভাবে (brutally) খুন করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মা (Arjun Sharma)।

হাওয়ার্ড কাউন্টি পুলিশ (Howard County Police) জানিয়েছে, নিকিতা পেশায় একজন ডেটা অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট (Data and Strategy Analyst)। ৩১ ডিসেম্বর তিনি নিখোঁজ হন। চাঞ্চল্যকর ভাবে, ২ জানুয়ারি তাঁর নিখোঁজ ডায়েরি (missing report) দায়ের করেন অভিযুক্ত অর্জুন শর্মাই। তিনি পুলিশকে জানান, ৩১ ডিসেম্বর শেষবার নিকিতাকে নিজের ফ্ল্যাটে দেখেছিলেন।

তদন্ত এগোতেই ভয়াবহ সত্য সামনে আসে। ৩ জানুয়ারি পুলিশ ওই ফ্ল্যাটে তল্লাশি (search) চালিয়ে নিকিতার দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়। অনুমান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পরই এই হত্যাকাণ্ড ঘটে।

আরও জানা গিয়েছে, নিখোঁজ ডায়েরি করার দিনই অর্জুন শর্মা আমেরিকা ছেড়ে ভারতে (India) পালিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির খুনের (First-degree & Second-degree Murder) অভিযোগে গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারি হয়েছে। ভারতীয় দূতাবাস (Indian Embassy) নিকিতার পরিবারকে কনসুলার সহায়তা (consular assistance) দিচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement