বর্ষবরণের রাতে রায়গঞ্জে খুন যুব তৃণমূল নেতা, গ্রেফতার দু’জন
Connect with us

খুন

বর্ষবরণের রাতে রায়গঞ্জে খুন যুব তৃণমূল নেতা, গ্রেফতার দু’জন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বর্ষবরণের আনন্দের মধ্যেই রায়গঞ্জে নেমে এল শোকের ছায়া। নতুন বছরের প্রথম রাতেই খুন হলেন যুব তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ (Raiganj) শহর সহ গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য (Sensation) ছড়িয়ে পড়ে।

ঘটনা সূত্রে জানা যায়, বর্ষবরণের রাতে রায়গঞ্জের মোহনবাটি বাজার (Mohanbati Market) সংলগ্ন মিলনপাড়া এলাকায় বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে পিকনিক (Picnic) করছিলেন নব্যেন্দু ঘোষ। আর সেইখানেই তাঁর ওপর হামলা করা হয়। 

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Raiganj Medical College & Hospital)-এ নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের তরফে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। তবে কে বা কারা তাঁকে হাসপাতালে নিয়ে যায়, তা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস। রায়গঞ্জ শহর তৃণমূল সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী ঘটনাটিকে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে রাজনৈতিক ষড়যন্ত্র (Political Conspiracy)-এর সম্ভাবনার কথা বলেন। পিকনিকের স্থান সংলগ্ন সিপিআই (CPI) পার্টি অফিস থাকায় স্থানীয় সিপিআই নেতা সমর ভৌমিকও ঘটনায় হতবাক বলে জানান।

Advertisement
ads

রায়গঞ্জ থানার পুলিশ (Police) রাতেই ঘটনাস্থল সিল করে তদন্ত শুরু করে। পুলিশ সুপার সানাওয়ানে কুলদীপ সুরেশ জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নব্যেন্দু ঘোষের বাবা-মা জানান, ঘটনার কিছুক্ষণ আগেই বাড়িতে এসে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বেরিয়েছিলেন তাঁদের ছেলে। পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। ধৃতরা হল পিন্টু সাহা ওরফে ছোটু (৩০) এবং শুভম পাল (২৮), দু’জনেই রমেন্দ্রপল্লীর বাসিন্দা। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (Firearm) উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement