বিনোদন
‘মানুষ বদলে যাচ্ছে…’ চিন্তার সুর অমিতাভের লেখায়, ফের কি বচ্চন পরিবারে অশান্তির ইঙ্গিত?
সম্প্রতি দিওয়ালি (Diwali) উপলক্ষে পুরো পরিবারকে (Family) নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাতে অনেকেই ধরে নিয়েছিলেন, অভিষেক (Abhishek) এবং ঐশ্বর্য (Aishwarya) সম্পর্ক ঘিরে যে জল্পনা চলছিল, তা হয়তো আপাতত স্তিমিত। কিন্তু এর মধ্যেই নিজের ব্লগে (Blog) এক গভীর জীবনবোধের বার্তা লিখে ফের চর্চার কেন্দ্রে এলেন বিগ বি (Big B)।
ব্লগে কী লিখলেন তিনি?
৮৩ বছরের অমিতাভ লিখেছেন— সময় বদলাচ্ছে, বিশ্ব বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলে যাচ্ছে মানুষের ব্যবহার (Behavior), মনন এবং সংস্কৃতি (Culture)।
যাঁদের তিনি বহু বছর ধরে চিনতেন, তাঁদের আচরণ এখন আগের মতো নেই। জীবনের পথচলায় অনেক মানুষ এসেছেন ও চলে গেছেন— সেই প্রসঙ্গও ছুঁয়ে দেখেছেন তিনি।
নিজের স্মৃতির পাতায় ঢুঁ মেরে তিনি উল্লেখ করেছেন তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের (Harivansh Rai Bachchan) একটি কবিতার (Poem) লাইন, যা আজও তাঁর জীবনে পথপ্রদর্শক। অমিতাভের বক্তব্য, পরিবর্তনের স্রোতকে স্বীকার করতেই হবে, তবে নিজের শিকড় (Roots) এবং মূল্যবোধ (Values) যেন না হারায় মানুষ।
নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ, জীবনধারার সংশোধন— সবই প্রয়োজনীয় বলে মেনে নিয়েছেন তিনি, কিন্তু সতর্ক করেছেন শেকড় ভুলে গেলে মানুষ নিজের পরিচয় হারায়।
এই পোস্টের পর প্রয়াত অ্যাড গুরু পীযূষ পাণ্ডেকে (Piyush Pandey) স্মরণ করেন অমিতাভ। তাঁকে তিনি আধুনিক বিজ্ঞাপনের জনক বলে উল্লেখ করে শেষ শ্রদ্ধা জানান।
তবে অনুরাগীদের প্রশ্ন—
এ পোস্ট কি শুধুই দার্শনিক ভাবনা?
নাকি এর মধ্যে লুকিয়ে আছে বচ্চন পরিবারের বর্তমান সম্পর্কের চাপা টানাপড়েন?
