অমল আচার্য্য বিজেপিতে যোগদানের পর ইটাহারের উল্কা ক্লাব গেরুয়া শিবিরের দখলে
Connect with us

উত্তর দিনাজপুর

অমল আচার্য্য বিজেপিতে যোগদানের পর ইটাহারের উল্কা ক্লাব গেরুয়া শিবিরের দখলে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৮ এপ্রিল : বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন এবং জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হল ইটাহারে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাহারের বিদায়ী বিধায়ক অমল আচার্য্য বিজেপিতে যোগ দেওয়ার পর ইটাহার বিধানসভার সদর উল্কা ক্লাবে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাট লোকসভার সাংসদ ডঃ সুকান্ত মজুমদার ও ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু।

ইটাহার শিবাজি সংঘের প্রায় ৬০ জন সদস্য এদিন ডঃ শিবাজী বসাকের নেতৃত্বে বিজেপিতে যোগদান করেন। এরপর সাংসদ ডঃ সুকান্ত মজুমদার এবং বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু চায়ে পে চর্চার মাধ্যমে জনসংযোগ করেন ক্লাবের সদস্যদের সাথে। একই সাথে ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুকে ভোট দেওয়ার জন্যে আবেদন জানান সাংসদ। জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাসুদেব সরকার, জেলা বিজেপি পর্যবেক্ষক শুভেন্দু শেখর রায়, জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি গৌতম বিশ্বাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।