পূর্ব মেদিনীপুরে সর্বদলীয় বৈঠক! নিরাপত্তা নিয়ে আশ্বাস নির্বাচন কমিশনের
Connect with us

ভাইরাল খবর

পূর্ব মেদিনীপুরে সর্বদলীয় বৈঠক! নিরাপত্তা নিয়ে আশ্বাস নির্বাচন কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শনিবার থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় নির্বাচনী কর্মসূচিতে (Election Program) ব্যস্ত রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) মনোজ আগরওয়াল। গতকালের একপ্রস্থ বৈঠকের পর আজ, রবিবার সকালে মেদিনীপুর জেলা সদর তমলুকের নিমতৌরিতে জেলাশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক (All-party meeting) করেন তিনি। এই বৈঠকে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন তিনি।

এদিনের বৈঠকে বিজেপির (BJP) পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, নন্দীগ্রামের কেন্দামারি ফেরিঘাটে বাইরে থেকে দুষ্কৃতীরা (Miscreants) প্রবেশ করেছে। অভিযোগ শোনার পরপরই নির্বাচন কমিশনার স্পষ্ট জানান যে, ওই এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী (Central Security Forces) মোতায়েন থাকবে। এছাড়াও ভোটের সময় ময়না ও বাকচার মতো গ্রামগুলো যাতে উত্তপ্ত না হয়ে ওঠে, সে বিষয়েও রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেন তিনি। ভগবানপুর এবং খেজুরি এলাকাতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেন তিনি।

তৃণমূল ও বিজেপি—এই দুই প্রধান রাজনৈতিক দলের (Political Parties) বক্তব্য শোনার পর জেলার বেশ কিছু উত্তেজনাপ্রবণ (Tense) এলাকায় জেলাশাসকের সাথে পরিদর্শনে (Inspection) যান রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই যে কমিশনের মূল লক্ষ্য, তা এদিন তাঁর কথা ও কাজে পুনরায় স্পষ্ট হয়ে উঠেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement