কলম্বিয়ার পর এবারে কোপা আমেরিকার আয়োজন থেকে সরে দাঁড়ালো আর্জেন্টিনা, টুর্নামেন্টের আয়োজন ঘিরে অনিশ্চয়তা
Connect with us

খেলার খবর

কলম্বিয়ার পর এবারে কোপা আমেরিকার আয়োজন থেকে সরে দাঁড়ালো আর্জেন্টিনা, টুর্নামেন্টের আয়োজন ঘিরে অনিশ্চয়তা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩১ মে: কোপা আমেরিকা টুর্নামেন্টকে ঘিরে অনিশ্চয়তার মেঘ। কলম্বিয়ার পর এবার কোপা আমেরিকা টুর্নামেন্ট এর আয়োজনে গররাজি আর্জেন্টিনাও। করোনা আবহে ১৩ ই জুন থেকে শুরু হওয়ার কথা ছিলো কোপা আমেরিকার। তার আগে বড়সড় ধাক্কার মুখে এই টুর্নামেন্ট।

দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় কোপা আমেরিকার আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। বর্তমানে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির জেরে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আর্জেন্টিনা।উল্লেখ্য, করোনা আবহে ১৩ ই জুন থেকে শুরু হওয়ার কথা ছিলো কোপা আমেরিকার, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ছিলো ১০ ই জুলাই। করোনার কারণে কোপার আয়োজন থেকে আগেই সরে দাঁড়িয়েছিলো কলম্বিয়া। এবারে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল আর্জেন্টিনা এবং কলম্বিয়ার। এবারই প্রথমবার নিজেদের দেশে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল তারা। কিন্তু করোনা আবহের কারণে প্রথমে সরে দাঁড়ায় কলম্বিয়া। আর এরপর এই টুর্নামেন্টের আয়োজন থেকে সরে দাঁড়ালো আর্জেন্টিনাও। পাশাপাশি আর্জেন্টিনা নিজেদের দেশে এই টুর্নামেন্টের আয়োজন করতে পারবে কিনা সেবিষয়েই চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এর কাছে। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন এর তরফ থেকে আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে সরকারিভাবে এটি জানানো হয় এবং বলা হয় এই করোনা আবহে তারা এই টুর্নামেন্টের আয়োজন করতে পারবে কিনা। যদিও এরপর ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে এই টুর্নামেন্টের আয়োজন থেকে সরে দাঁড়ালো আর্জেন্টিনা। কেননা করোনার ভয়াল গ্রাস থেকে বাদ যায়নি আর্জেন্টিনাও। ইতিমধ্যেই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে সেখানে। প্রতিবেশী দেশগুলিতেও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়। আগামী সপ্তাহে নতুন আয়োজকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কনমেবল। তাই এখনই কোপা আমেরিকা স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ এই টুর্নামেন্টের আয়োজন করার ব্যাপারে উৎসাহ প্রকাশ করেছে।