রি-নিটে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে চরম অবসাদ! ১৯ বছরের পরীক্ষার্থীর চরম সিদ্ধান্ত, উদ্ধার সুই/সাইড নোট
Connect with us

দেশের খবর

রি-নিটে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে চরম অবসাদ! ১৯ বছরের পরীক্ষার্থীর চরম সিদ্ধান্ত, উদ্ধার সুই/সাইড নোট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার ফল নিয়ে হতাশার জেরে ফের এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা সামনে এল। মহারাষ্ট্রের (Maharashtra) অহল্যানগর জেলার ১৯ বছর বয়সি অঙ্কিতা সুরেশ সাঙ্গলে শনিবার নিজের বাড়িতে আত্মঘাতী হন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পরিবারের দাবি, চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে নিটের (Medical Entrance Exam) প্রস্তুতি নিচ্ছিলেন অঙ্কিতা। প্রথম পরীক্ষার পর ভালো ফলের আশা থাকলেও প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হয়। এরপর পুনরায় পরীক্ষায় বসতে হয় তাঁকে। কিন্তু দ্বিতীয়বারের ফলও মনমতো না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

পুলিশ জানিয়েছে, করজত তালুকের জলালপুর গ্রামের বাড়িতে অঙ্কিতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা (Unnatural Death Case) দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে অঙ্কিতা লিখেছেন, তাঁর বাবা-মা তাঁকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং তাঁর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু তাঁদের আশা পূরণ করতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি।

Advertisement
ads ads

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিটের প্রথম পরীক্ষায় ভালো ফলের আশা করেছিলেন অঙ্কিতা। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়ার পর পুনরায় পরীক্ষা দিতে হয় তাঁকে। দ্বিতীয়বার পরীক্ষায় তিনি ১৬৬ নম্বর পান। তাঁর বিভাগের কাট-অফ ছিল ১৭৭। মাত্র ১১ নম্বরের ব্যবধানে সুযোগ হাতছাড়া হয় বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস (Paper Leak) বিতর্কের পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। পরীক্ষা বাতিল, পুনরায় পরীক্ষা এবং ফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে বহু পড়ুয়া ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে একাধিক পরীক্ষার্থীর আত্মহত্যার খবর সামনে এসেছে।

পরীক্ষার চাপ ও মানসিক উদ্বেগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা পড়ুয়াদের পাশে থাকার এবং প্রয়োজনের সময় মানসিক সহায়তা নেওয়ার গুরুত্বের কথা বলছেন।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads